রবিবার, ৯ আগস্ট ২০২৬

সিসিএস ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের জয়

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ দিনে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন।

আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে মোহামেডান ৫ উইকেটে পরাজিত করে ইস্পাহানি স্পোর্টিং ক্লাব কে। দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৪ উইকেটে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। নিজেদের প্রথম ম্যাচে সিটি কর্পোরেশন একাদশের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে ব্রাদার্স। অপরদিকে টানা দুই ম্যাচে হারল চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ।

সকালের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে ইস্পাহানি এস সি। শুরু থেকেই মোহামেডানের বোলার বিশেষ করে ইশরাত হোসেন সাব্বিরের তোপের মুখে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে। এক পর্যায়ে ৩২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে ইস্পাহানি। সেখান থেকে দলকে ৯৯ রানে নিয়ে যান রিফাত এবং শচীন। দুজনেই করেন ৩০ রান করে৷ এছাড়া ১৩ রান করেন রাদিয়ান। মোহামেডানের সাব্বির ১৯ রানে নেন ৪ উইকেট। ২টি উইকেট নিয়েছেন শহীদুল। ১০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডান ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে৷ দলের পক্ষে সাব্বির ১৭, সাজ্জাদ ১৯, জিসান ১২, আরমান ১৯ এবং তানভীর করেন ১১ রান। ইস্পাহানির পক্ষে ২টি উইকেট নিয়েছেন ইফরান। বিজয়ী দলের ইসরাত হোসেন সাব্বির ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এনামুল হক এবং হারুন রশিদ।

 

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে শাহাদাত বাবু করেন সর্বোচ্চ ৩৯ রান। এছাড়া সাদিকুর ১১, সাব্বির ২৪, মেহরাব ২৪ এবং মহিউদ্দিন করেন ১৯ রান। ব্রাদার্সের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন আরমান। জবাবে ব্যাট করতে নামা ব্রাদার্স ইউনিয়ন ১৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন কামরুল। এছাড়া মামুন ২৯, রাসেল ১৪, সাদমান ১০ এবং তানভীর ১৮ রানে অপরাজিত থাকেন। চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থার পক্ষে ২টি উইকেট নিয়েছেন ইকবাল বাহার।
ব্রাদার্স ইউনিয়নের কাজি কামরুল ইসলাম ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মুজিবুর রহমান।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...