রবিবার, ৯ আগস্ট ২০২৬

দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতির লাগাম ধরার আহ্বান জামায়াতের শাহজাহান চৌধুরীর

নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, ‘বিগত ১৭ বছরে সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। রাস্তার জন্য বরাদ্দ ৬০ লাখ টাকা হলে সেখান থেকে ৪০ লাখ টাকা চুরি হয়েছে। এত বড় দুর্নীতি বাংলাদেশের ইতিহাসে আগে কখনও হয়নি। আপনারা যদি আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এক টাকাও দুর্নীতি হবে না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার বটতলী এলাকায় জামায়াতের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে প্রশাসনকে তৎপর থাকতে হবে, যাতে নির্বাচনের সময় কোনো ধরনের সহিংসতা না ঘটে। বর্তমানে তরুণ প্রজন্ম জামায়াতকে ভোট দিতে আগ্রহী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহজাহান চৌধুরী বলেন, এই আসনের বিএনপি প্রার্থীর সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও নির্বাচন পরিচালক আনোয়ারুল আলম চৌধুরী, ডক্টর মাওলানা ছাবের আহমদ, দক্ষিণ জেলা জামায়াত যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু নাসের, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার, শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া শাখার সহ-সভাপতি রফিক দিদার, ব্যবসায়ী ফজল আহমদ হারুন, ডা. আকতার আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...