সোমবার, ৩ আগস্ট ২০২৬

পেকুয়ায় প্রজন্ম লীগ সভাপতি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

‎কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ প্রজন্ম লীগ নেতাসহ ২ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ ‎বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ভোর ৬ টায় পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র মেটাল ব্যাটন, ৪টি কিরিচ উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা নাজেম উদ্দিনে পুত্র মোঃ মোকতার ও শাহীন আলম। গ্রেপ্তার মোকতার উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি।

‎জানা যায়, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন বিশৃঙ্খলা রোধে যৌথ বাহিনী বিশেষ অভিযানে পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

‎অভিযানের বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, যৌথ বাহিনীর অভিযানে পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া থেকে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। আটকৃতদের আদালত প্রেরণ করা হয়। তিনি জানান,জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...