বুধবার, ১০ জুন ২০২৬

পাঠানটুলী ওয়ার্ডে জাপা প্রার্থী আবু তাহেরের সমর্থনে গণসংযোগ

সন্ত্রাস ও মাদক নির্মূলে ১২ ফেব্রুয়ারি লাঙ্গলে ভোট দিন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহবায়ক আলহাজ্ব আবু তাহের-এর সমর্থনে ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে গণসংযোগ করেছেন জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগরীর নেতাকর্মীরা।

আজ বুধবার ২৮ জানুয়ারি নির্বাচনী এলাকার ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের মগপুকুর পাড়, মোগালটুলী বাজার, আলহাজ্ব মীর রশিদ মাষ্টার লেইন, ডিটি লেইন পশ্চিম মাদারবাড়ী ১ ও ২নং গলি ডিটি রোড রেলওয়ে মার্কেট, শুভপুর বাসষ্ট্যান্ড, বালুর মাঠ সদরঘাট এলাকায় গণসংযোগ করা হয়।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন সিদ্দিকী, শেখ আকতার উদ্দিন, কে এম আবছার উদ্দিন রনি, উত্তর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এম শফিউল আজম চৌধুরী লিটন, নগর জা-পা নেতা জহুর উদ্দিন জহির, যুব নেতা কায়সার হামিদ মুন্না, শ্রমিক নেতা এনামুল হক রাশেদ, মোহাম্মদ মামুন, ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব, ডবলমুরিং থানা সদস্য সচিব, আরমান মিয়া, সদরঘাট থানার সাধারণ সম্পাদক, সাইফুদ্দিন, যুগ্ম আহবায়ক আনিস, কোতোয়ালি থানার আহবায়ক মোহাম্মদ সেলিম, বায়েজিদ থানা জাপা নেতা নুরুজ্জামান ২৮ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জাবেদ প্রমুখ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে ১২ ফেব্রুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট দিন। আগামীতে এই আসনে লাঙ্গল প্রতীক আপনাদের ভোটে বিজয়ী হলে সর্ব প্রথম এই নম্বর ওয়ার্ডকে নিরাপদ-স্বাস্থ্য সম্মত ওয়ার্ডে পরিণত করা হবে।
জাতীয় পার্টির শাসনামলে দেশে ব্যবসা ও শিল্প বান্ধব পরিবেশ ছিল; শ্রমিকদের শ্রমবান্ধব নিরাপদ পরিবেশ ছিল। অর্থনীতির চাকা সচল ছিল। এদেশের মানুষ ব্যবসা করে-চাকুরি করে খেয়ে-দেয়ে নিরাপদে ছিল। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশের সকল মানুষ নিরাপদে থাকবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...