রবিবার, ৯ আগস্ট ২০২৬

কর্মকর্তাদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের পরামর্শ জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, একটি অবাধ ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করে আসন্ন নির্বাচন সম্পন্ন করতে হবে। আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং সিসিটিভি ক্যামেরার মতো প্রযুক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা থাকছে। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যেকোনো ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কাজ চালাতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি গুরুত্বারোপ করে বলেন, আগামী ১২ তারিখ পর্যন্ত কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ ত্যাগ করে কেবল দেশপ্রেম ও সততাকে পুঁজি করে কাজ করতে হবে। কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি অনুরাগ থাকলেও তা প্রকাশ করা যাবে না এবং নির্বাচনের সময় সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, একটি বৈষম্যহীন ও নিরাপদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করাই এই সভার অন্যতম লক্ষ্য।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং সিসিটিভি ক্যামেরার মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। তাই কর্মকর্তাদের যেকোনো ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দৃঢ়তার সাথে দায়িত্ব পালনের পরামর্শ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, স্থানীয় সরকার উপপরিচালক গোলাম মইনউদ্দিন হাসান, চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো বশির আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...