রবিবার, ৯ আগস্ট ২০২৬

‍'পোশাক শ্রমিকদের জন্য নিরাপদ-স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিত করা হবে'

ইপিজেড এলাকায় জাপা প্রার্থী আবু তাহেরের সমর্থনে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহবায়ক আলহাজ্ব আবু তাহের-এর সমর্থনে দলের কর্মী-সর্মথকরা আজ মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

এসময় জাপা নেতৃবৃন্দ ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলা, নেভী হাসপাতালে গেইট, স্টিল মিল, খেজুরতলা র‌্যাব-৭ গলি, আকমল আলী রোড, খালপাড়, বেড়িবাঁধ জালিয়া পড়াসহ বিভিন্ন এলাকায় লাঙ্গল প্রতীকের গণসংযোগ করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন সিদ্দিকী,আবছার উদ্দিন রনি, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এম শফিউল আজম চৌধুরী লিটন, যুব সংহতি নেতা কায়সার হামিদ মুন্না, নগর শ্রমিক পার্টি আহবায়ক, এনামুল হক রাশেদ, ইপিজেড থানার সাধারণ সম্পাদক আবদুল লতিফ, ডবলমুরিং থানা জা-সদস্য সচিব মোহাম্মদ আরমান মিয়া।

গণসংযোগকালে জাতীয় পার্টি নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম মহানগরীর মধ্যে ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড-অর্থনৈতিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। সিইপিজেডসহ একাধিক বৃহৎ শিল্প কারখানা এই ওয়ার্ডে অবস্থানের কারনে দেশের অর্থনীতিতে এই ওয়ার্ডের গুরুত্ব অনেক। কয়েক লাখ শ্রমিক ও তাদের পরিবারের বসবাস করে এখানে। সিইপিজেডের হাজার হাজার পোশাক শ্রমিক দেশের অর্থনীতিতে অবদান রাখলেও তাদের জন্য নিরাপদ বাসস্থান ও স্বাস্থ্যসেবা গড়ে উঠেনি। আগামীতে জাতীয় পার্টির প্রার্থী এই আসনে আপনাদের ভোটে বিজয়ী হলে সর্ব প্রথম ৩৯ নম্বর ওয়ার্ডকে পোশাক শ্রমিকদের জন্য নিরাপদ-স্বাস্থ্য সম্মত ওয়ার্ডে পরিণত করা হবে।

তারা বলেন, জাতীয় পার্টির শাসনামলে দেশে ব্যবসা ও শিল্প বান্ধব পরিবেশ ছিল; শ্রমিকদের শ্রমবান্ধব নিরাপদ পরিবেশ ছিল। অর্থনীতির চাকা সচল ছিল। এদেশের মানুষ ব্যবসা করে-চাকুরি করে খেয়ে-দেয়ে নিরাপদে ছিল। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশের সকল মানুষ নিরাপদে থাকবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...