চট্টগ্রামের ফুটবলার তৈরির কারখানা খ্যাত পাইওনিয়ার ফুটবল লিগ শুরু হচ্ছে বুধবার। চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ইস্পাহানী গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে পাইওনিয়ার ফুটবল লিগ।
আগামী ২৮ জানুয়ারী বুধবার বিকাল ৩ টায় দামপাড়া পুলিশ লাইনস মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি।
এবারের পাইওনিয়ার ফুটবল লিগে ৩২ টি দল অংশ গ্রহন করছে। দল গুলো ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে গ্রুপ পর্বে। গ্রুপ পর্ব শেষে ৮ গ্রুপ থেকে সর্ব্বোচ পয়েন্ট পয়েন্ট অর্জনকারী ৮ টি দল খেলবে কোয়ার্টার ফাইনালে। এরপর সেমিফাইনাল এবং ফাইনাল । প্রায় তিন যুগের অধিক সময় ধরে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা এই পাইওনিয়ার ফুটবল লিগ আয়োজন করে আসছে। টুর্নামেন্টের মোট বাজেট ধরা হয়েছে ৪,৯১,৪০০ টাকা।
আজ সোমবার ২৬ জানুয়ারি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ মহানগরী ক্রীড় সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার সিএমপি ও সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং সংস্থার সাধারন সম্পাদক শাহাবুদ্দিন আহমদ চৌধুরী। সংস্থার ফুটবল কমিটির সম্পাদক মাহ্বুব উল আলম মুকুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের প্রতিনিধি তাসবির হাকিম, সংস্থার সহ-সভাপতি ইবাদুল হক লুলু, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান, ফরিদ আহম্মেদ, নির্বাহী কমিটির সদস্য সেকান্দর কবির, ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক এম মুসা বাবলু, জহির উদ্দিন, আইনুল কবির জিতু প্রমুখ।
উল্লেখ্য লিগের উদ্বোধনী দিনে বিকেল ৩ টায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ও একরাম ফুটবল ট্রেনিং একাডেমি পরষ্পরের মোকাবেলা করবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
