সোমবার, ৩ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সংবাদ সম্মেলন 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামির প্রার্থী ডা. আবু নাসেরের সমর্থনে অনুষ্ঠিত একটি মিছিল থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বয়কটের স্লোগান প্রদানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বোয়ালখালী উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেল উপজেলার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ক্রান্তিকালে গণ-অভ্যুত্থান থেকে উদ্ভূত রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ জামায়াত ইসলামির সঙ্গে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে আসন সমঝোতার ভিত্তিতে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ নামে গঠিত দশ দলীয় জোটে অংশগ্রহণ করেছে। জোটের আসন সমঝোতা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জাতীয়ভাবে ৩০টি আসনে নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু আসনে জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভ্রান্তিকর তৎপরতা ও অসহযোগিতামূলক আচরণ পরিলক্ষিত হচ্ছে, যা দশ দলীয় জোটের ঐক্য, শৃঙ্খলা ও রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

বক্তারা বলেন, চট্টগ্রামে জোটের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নাগরিক পার্টিকে মাত্র একটি আসনে চট্টগ্রাম-৮ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত দেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুসারে এনসিপির পক্ষ থেকে জোবাইরুল হাসান আরিফ মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিল করেন। একইভাবে জোটের অন্যান্য শরিক দলগুলোর প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জোটের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিস ও এবি পার্টির প্রার্থীরা জোটের প্রার্থী জোবাইরুল হাসান আরিফকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেও, দশ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামায়াত ইসলামির প্রার্থী ডা. আবু নাসের মনোনয়ন প্রত্যাহার না করে একটি অস্বস্তিকর ও বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেন।

পরবর্তীতে বাংলাদেশ জামায়াত ইসলামির চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. আবু নাসেরের সরে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধনে বোয়ালখালী এলাকায় জোটের প্রার্থী জোবাইরুল হাসান আরিফের বিরুদ্ধে মিছিল আয়োজন করা হয়।

উক্ত মিছিল থেকে সম্প্রতি “এনসিপি বয়কট” স্লোগান প্রদান করা হয়, যা দশ দলীয় জোটের ঐক্যের সম্পূর্ণ পরিপন্থী এবং রাজনৈতিকভাবে চরম দায়িত্বজ্ঞানহীন ও অনভিপ্রেত আচরণ। বোয়ালখালী উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, দশ দলীয় জোটের ক্ষতি হয় এমন কোনো কর্মসূচি বা আওয়ামী লীগ-ধাঁচের বিভাজনমূলক স্লোগান বোয়ালখালী উপজেলা এনসিপি কখনোই মেনে নেবে না। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ধারাবাহিকভাবে জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে, দশ দলীয় জোটকে এবং পরোক্ষভাবে বাংলাদেশ জামায়াত ইসলামির সম্মানিত আমিরের সিদ্ধান্তকেও অবজ্ঞা করা হচ্ছে-যা অত্যন্ত দুঃখজনক।

এই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামির আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর নিকট সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছি চট্টগ্রাম-৮ আসনটি জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া হয়েছে কি না ?

যদি চট্টগ্রাম-৮ আসনটি এনসিপিকে বরাদ্দ দেওয়া হয়ে থাকে, তবে দশ দলীয় জোটের সকল শরিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জোট মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।

আর যদি জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে দ্বৈত আচরণ ও অসহযোগিতা চলতেই থাকে, তবে বিনয়ের সঙ্গে আমরা জানতে চাই তাহলে কেন জোট গঠনের নামে এই রাজনৈতিক নাটক?

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ এনসিপি যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সেলিম, বোয়ালখালী এনসিপি প্রধান সমন্বয়কারী কাজী ইয়াছিন ,যুগ্ম সমন্বয়কারী আবরার হাবিব, ফয়সাল রায়হান ,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবশক্তি সাঈদ বিন ইব্রাহিম, সদস্য আকতার আশিকি, শাহনেওয়াজ মাহিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...