সোমবার, ৩ আগস্ট ২০২৬

বিএনপির সমাবেশে মিছিলের ভিডিও করার সময় পড়ে গিয়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সমাবেশ ঘিরে মিছিলের ভিডিও ধারণ করা সময় সড়কে পড়ে গিয়ে এক কিশোর মারা গেছে।

রোববার ২৫ জানুয়ারি নগরীর স্টেডিয়াম সংলগ্ন হল টোয়েন্টিফোরের সামনে এ ঘটনায় ১৪ বছর বয়সী সাইদুল ইসলাম চিশতীর মৃত্যু হয়। তার বাসা নগরীর এনায়েত বাজার ডায়বেটিক হসপিটাল সংলগ্ন এলাকায়; তার বাবার নাম নজরুল ইসলাম বাবু।

এছাড়া পোলোগ্রাউন্ড মাঠে সমাবেশস্থলে ভিড়ের চাপে আরও দুইজনের আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

এদের মধ্যে ২৫ বছর বয়েসী রাকিব নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্য একজনের পরিচয় মেলেনি।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, সকালে সাড়ে ১১টার দিকে নগরের হোটেল রেডিসন ব্লুতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি কর্মসূচি উপলক্ষে কোতোয়ালী থানা ছাত্রদলের নেতাকর্মীরা স্টেডিয়াম গেট এলাকায় অবস্থান নেন।

সেখান থেকে তারা পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি সমাবেশে যোগ দিতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক বলেন, মিছিল চলাকালে চিশতী মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল। এ সময় হঠাৎ পেছন দিকে ঘুরে সে সড়কে পড়ে যায়। পড়ে যাওয়ার পরপরই তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আর যে মিছিলের ভিডিও করার সময় মৃত্যুর ঘটনা ঘটে সেটির নেতৃত্বে থাকা কোতোয়ালী থানা ছাত্রদলের সদস্য সচিব ও চিশতীর প্রতিবেশী আবু সুলতান সানি বলেন, “সকালে হোটেল রেডিসন ব্লুতে তারেক রহমানের অনুষ্ঠান থাকায় কোতোয়ালী থানা ছাত্রদলের নেতাকর্মীরা স্টেডিয়াম গেইটে ছিলাম।

“সেখান থেকে মিছিল নিয়ে পোলোগ্রাউন্ড মাঠে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। এ সময় চিশতী আমাদের মিছিলের ভিডিও করছিলেন। হঠাৎ পেছন দিকে ঘুরে পড়ে যায় সে।”

এরপর দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানাকর চিকিৎসক পরীক্ষা করে চিশতীকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন সানি।

অপরদিকে সমাবেশে ভিড়ের চাপে আহতদের মধ্যে আনুমানিক ২৫ বছর বয়সি রাকিব ও ৪৫ বছর বয়সি দুইজনকে হাসাপতালে নিয়ে আসার তথ্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক।

তিনি বলেন, “তাদেরকে হাসপাতালে আনা লোকজনের ভাষ্য, পলোগ্রাউন্ড মাঠে ভিড়ে চাপা পড়ে তারা দুইজন অসুস্থ হয়ে পড়েন।”

আহত দুইজনকে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে বলে জানান এসআই আশেক।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...