শনিবার, ৮ আগস্ট ২০২৬

অনুর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে আরজি ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত অনুর্ধ্ব- ১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর জি ফুটবল একাডেমি।

আজ ২৪ জানুয়ারী শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে হাটহাজারীর আর জি ফুটবল একাডেমি ২ – ০ গোলে বোয়ালখালীর আকুবদন্ডী ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় আর জি ফুটবল একাডেমি। আর দলের পক্ষে দুটি গোলই করে দলটির অধিনায়ক সৈয়দ আবদুল আউয়াল। দ্বিতীয়ার্ধে কোন দলই আর গোল করতে পারেনি। ফলে প্রথমার্ধের দুই গোলে জিতে শিরোপা উৎসবে মাতে আর জি ফুটবল একাডেমি।

খেলা শেষে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান ক্লাইম্ব বিডি’র ব্যবস্থাপনা পরিচালক জসীম আহামদ।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা মোঃ হাফিজুর রহমান, সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সহ সভাপতি আমিনুল ইসলাম, মোহাং শাহজাহান, মাহবুব আলম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, মো: নুরুল আবছার, সিডিএফএ নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, হারুন আল রশীদ, কাজী মো: জসিম উদ্দীন, আবু সৈয়দ মাহমুদ, সাইফুল আলম খান, সরওয়ার আলম চৌধুরী মনি, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত ও সালাউদ্দিন জাহেদ। এছাড়া সিজেকেএস কাউন্সিলর এনামুল হক, আলী হাসান রাজু, এ এস এম সাইফুদ্দিন, শওকত হোছাইন, মো: আবু বকর ছিদ্দিক, ওয়াসিম কামাল রাজা, সোহেল আহম্মেদ, ফারুক আহমেদ ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো: মামুনুল ইসলাম মামুন উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...