শনিবার, ১৬ মে ২০২৬

রামুতে দুর্বৃত্তের গুলিতে ‘ডাকাত লেদা পুতু’ নিহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে শফিউল আলম প্রকাশ ডাকাত লেদা পুতু নামের এক সন্ত্রাসী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

আজ শনিবার (২৪ জানুয়ারি) ভোররাতে গর্জনিয়া মাঝিরকাটা ৬নং ওয়ার্ড বেলতলী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত লেদা পুতু ওই এলাকার আব্দুল হাকিমের পুত্র ও দুই সন্তানের জনক।

সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, গভীর রাতে মাঝিরকাটা বেলতলী এলাকায় গোলাগুলি চলছে- এমন সংবাদ পেয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থল পৌঁছানোর আগমুহূর্তেই শফিউল আলম প্রকাশ লেদা পুতুকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।
তবে পরিবারের দাবি, রাতের ভাত খাবার সময় তাকে ডেকে ঘরের বাহিরে বের করে পরিকল্পিত ভাবে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

স্থানীয়রা জানান, রামুর পাহাড়ি এলাকার শীর্ষ সন্ত্রাসী কারান্তরীণ শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতের ডানহাত হিসেবে পরিচিত ছিলো লেদা পুতু। মায়ানমার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ চোরাচালান বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল।

থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘নিহত লেদা পুতুর বিরুদ্ধে হত্যাসহ ১১টা মামলা রয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...