শনিবার, ১৬ মে ২০২৬

বায়েজিদে পরকিয়া ও পাওনা বিরোধে আনিসকে ৫ টুকরা করে খালে ফেলে দিলেন প্রেমিকা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

নগরীর বায়েজিদে যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন করা দুই হাত ও দুই পা উদ্ধারের মতো লৌমহর্ষক এ হত্যাকান্ডের অবশেষে রহস্য উন্মোচন করেছে পুলিশ। দুটি হাত ও দুটি পা উদ্ধারের পর এবার খাল থেকে ওই যুবকের খন্ডিত মাথাসহ শরীররের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর হত্যার শিকার ওই যুবকের নাম আনিস। তার গ্রামের বাড়ি রাউজান।

শুক্রবার ২৩ জানুয়ারি বিকেল পাঁচটার দিকে বায়েজিদ বোস্তামী থানার লোহারপুর এলাকার খালে তল্লাশি চালিয়ে আনিসের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমীরুল ইসলাম বলেন, এ ঘটনায় সুফিয়া নামের ওই নারী, তার ভাই মুছা ও মেয়ে জামাইকে শহীদনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পরকীয়া প্রেম এবং পাওয়া টাকার জেরে আনিসকে ডেকে নিয়ে হত্যার পর তার লাশ ৫ টুকরো করে প্রেমিকা সুফিয়া বিভিন্ন খালে ফেলে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরকীয়া প্রেম এবং পাওনা টাকার জেরে খুন হওয়া আনিস নামের সেই যুবক অক্সিজেন এলাকায় কসাইয়ের কাজ করতেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে শহীদনগর এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় তার দুটি হাত ও দুটি পা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

আজ শুক্রবার দিনভর নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শহীদনগর ও লোহারপুল এলাকার খাল ও বিভিন্ন স্থান থেকে খুন হওয়া আনিসের লাশের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

তখন পুলিশ ওই যুবক আঙ্গুলের বায়োমেট্রিক ছাপ নিয়ে তার বাড়ি রাউজান বলে নিশ্চিত হয়। তবে সেই সময় তদন্তের স্বার্থে নাম গোপন রাখে। এরপর নিহতের দেহের বাকি অংশের সন্ধান এবং অপরাধীদের ধরতে অভিযানে নামে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ শহীদনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের মূল হোতা ও পরিকল্পনাকারী প্রেমিকা সুফিয়াকে গ্রেপ্তার করে। এর পাশাপাশি তার ভাই মুছা ও মেয়ের হবু জামাইকেও গ্রেপ্তার করে পুলিশ।
তদন্তে জানা যায়, গ্রেপ্তার সুফিয়ার বাড়িও রাউজানে। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমীরুল ইসলাম বলেন, আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়েসী সুফিয়া ও আনিসের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। আনিস অক্সিজেন এলাকায় কসাইয়ের কাজ করতেন। সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে কোন বিষয় নিয়ে ঝামেলা হয়। জিজ্ঞাসাবাদে সুফিয়া পুলিশকে বলেছেন, সম্প্রতি তাকে ‘ব্ল্যাকমেইল’ করছিলেন আনিস। এর জেরে তিনি আনিসকে বাসায় ডেকে এনে ‘মাথায় আঘাত করে হত্যার পর’ শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে শহীদনগর, লোহারপুলসহ বিভিন্ন এলাকায় ফেলে দেন।
পুলিশ শুক্রবার বিকেলে লোহারপুল এলাকার একটি খাল থেকে আনিসের মাথার অংশ উদ্ধার করে। সুফিয়ার স্বীকারোক্তি অনুযায়ী আমরা ওই ব্যক্তির লাশের খ-িত অংশগুলো উদ্ধার করেছি। তার ভাই এ ঘটনার সাথে যুক্ত থাকতে পারে বলে আমাদের সন্দেহ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, মঙ্গলবার থেকে নিহত আনিস নিখোঁজ ছিল। এর আগে গত বুধবার তার দুটি হাত ও দুটি পা উদ্ধার করে পরিচয় জানার পর থেকে তদন্তে নামে পুলিশ। আমরা শরীরের একাধিক অংশ উদ্ধার করেছি। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে খাল থেকে মাথা উদ্ধার করা হয়েছে।

নিহত আনিসের স্বজনরা জানান, সুফিয়াকে তিনি দুই লাখ আশি হাজার টাকা ধার দিয়েছিলেন। সেই টাকা চাইলে সুফিয়া ডেকে নিয়ে আনিসকে হত্যা করেছে।
সুফিয়ার স্বজনরা জানায়, নির্মম হত্যার শিকার আনিস তার প্রেমিকা সুফিয়ার সঙ্গে অন্তরঙ্গ সময়ের ছবি এবং ভিডিও করে রেখে তাকে ব্ল্যাকমেইল করে। সেই ক্ষোভ থেকে সুফিয়া আনিসকে হত্যা করেছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক,...