শনিবার, ৮ আগস্ট ২০২৬

বিপিএলের শিরোপা জিতল রাজশাহী ওয়ারিয়র্স

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

শেষটা রাঙাতে পারলোনা চট্টগ্রাম রয়্যালস। বিপিএল শুরুর আগে যে দলটির মাঠে নামা সংশয়ের মধ্যে পড়ে গিয়েছিল সে দলটি সবার আগে জায়গা করে নেয় ফাইনালে। কিন্তু ফাইনালটা জিততে পারলোনা চট্টগ্রাম। বিপিএলের এবারের আসরের শিরোপা জিতে নিল রাজশাহী ওয়ারিয়র্স।

আজ ২৩ জানুয়ারি সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্টিত গ্রান্ড ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে পরাজিত করে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তানজিদ তামিমের সেঞ্চুরির পর বিনুরা ফার্নান্ডো এবং হাসান মুরাদের দুর্দান্ত বোলিং তোপের মুখে পড়ে শিরোপা জিতে নিল রাজশাহী ওয়ারিয়র্স। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা চট্টগ্রাম রয়্যালস থামল ফাইনালে এসে।
টসে হেরে ব্যাট করতে নামা রাজশাহী ওয়ারিয়র্সের দুই ওপেনার শিহাবজাদা ফারহান এবং তানজিদ তামিম মিলে ৮৩ রান যোগ করে উদ্বোধনী জুটিতে। ৩০ রান করা ফারহান ফিরলে ভাঙ্গে এজুটি। এরপর দলকে টানেন তানজিদ তামিম। দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে নিয়ে ৪৭ রান যোগ করেন তানজিদ তামিম। ১৫ বলে ২৪ রান করে ফিরেন উইলিয়ামসন। কিন্তু ব্যাট হাতে তান্ডব চালাতে থাকেন তানজিদ। শেষ পর্যন্ত ১৭৪ রানের সংগ্রহ পায় রাজশাহী ওয়ারিয়র্স। ৬২ বলে ৬টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ১০০ রান করে ফিরেন তানজিদ তামিম।

জবাব দিতে নামা চট্টগ্রাম রয়্যালস শুরু থেকেই উইকেট হারাতে থাকে বিনুরা ফার্নান্ডো এক ওভারে নাঈম শেখ এবং মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে চট্টগ্রামের কোমর ভেঙে দেন। ওপেনিংয়ে মির্জা বেগ একপাশ ধরে রাখলেও অপরপ্রান্তে ছিল কেবল আসা-যাওয়া। শেষ দিকে আসিফ আলি কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা কোন কাজে আসেনি। শেষ পর্যন্ত চট্টগ্রাম রয়্যালস থামে ১১১ রানে। তাও ১৩ বল বাকি থাকতে। মির্জা ৩৬ বলে করেন ৩৯ রান। আসিফ আলির ব্যাট থেকে আসে ১৬ বলে ২১ রান। রাজশাহী ওয়ারিয়র্সের বিনুরা ফার্নান্ডো মাত্র ৯ রানে ৪ উইকেট নিয়ে রাজশাহীর শিরোপা জয়ে বড় ভুমিকা রাখে। স্পিনার হাসান মুরাদ ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...