শনিবার, ৮ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনের ৩৯ নম্বর ও ৩৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ

জাপার শাসনামল স্বর্ণ যুগ হিসেবে প্রতিষ্ঠিত: ইপিজেডে গণসংযোগে আবু তাহের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের আজ ২৩ জানুয়ারি শুক্রবার ইপজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন। এরপর তিনি ৩৮ নম্বর ওয়ার্ডের ১নং সাইটপাড়া এলাকায় গণসংযোগ করেন।

আজ ২৩ জানুয়ারি শুক্রবার দুপুর ২টার পর থেকে তিনি ইপিজেডের ৩৯ ও ৩৮ নম্বর ওয়ার্ডে রাত ৮টা পর্যন্ত প্রতিটি অলিগলিতে গণসংযোগ করেন।  এসময় তিনি ইপিজেড এলাকায় নির্বাচনী ক্যাম্পে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

গণসংযোগকালে জাপা প্রার্থী আবু তাহের এলাকার ভোটারদের কাছ দোয়া এবং ভোট চান। এসময় জাতীয় পার্টি প্রার্থী জননেতা আবু তাহের বলেন, লাঙ্গল এ জাতিকে সুশাসন দিয়েছিল ৯ বছর। জাতীয় পার্টির শাসনামলে রাষ্ট্র ধর্ম ইসলাম, সপ্তাহিক ছুটি শুক্রবার, যাকাত বোর্ড গঠন, মসজিদ মন্দির গির্জা সহ ধর্মীয় উপাসনালয়ে পানি ও বিদ্যুৎ বিল মওকুফ করে ছিল। উন্নয়ন-উৎপাদনে জাপার শাসনামল স্বর্ণ যুগ হিসেবে প্রতিষ্ঠিত।

তিনি বলেন, চট্টগ্রাম-১১ আসন বাংলাদেশের হৃদপিন্ড। সে আসন থেকে জাতীয় পার্টি আমাকে মনোনয়ন দিয়েছে। দেশের মানুষ আবার জাতীয় পার্টির সুশাসনে ফিরে পেতে চায়। লাঙ্গল প্রতীকে আপনার মহামূল্যবান রায় দিয়ে মাননীয় চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জনগণের সেবা করার সুযোগ দিন।

গতকাল গণসংযোগে অংশগ্রহণ করেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর, ফজলে আজিম দুলাল, নাসির উদ্দিন ছিদ্দিকী, শেখ আকতার হোসেন, আবসার উদ্দীন রনি, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শফিউল আজম লিটন, বন্দর জাপা নেতা জসিম উদ্দিন, জহুর উদ্দিন, আরমান মিয়া, যুব সংহতি নেতা কায়সার হামিদ মুন্না, স্বেচ্ছাসেবক পার্টি নেতা আজগর আলী, জাপা নেতা মোঃ সেলিম, সিরাজুল ইসলাম, ছাত্র সমাজ নগর’র আহ্বায়ক শরীফুল মোল্লা নিরব, সদস্য সচিব আরাফাতুল ইসলাম কচি প্রমুখসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দীর্ঘ গণসংযোগে অংশগ্রহণ করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...