সোমবার, ৬ এপ্রিল ২০২৬

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাঙামাটি শহরে সড়ক দুর্ঘটনায় বেদে সম্প্রদায়ভুক্ত এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের টিভি সেন্টার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মনিরা বেগম (৬০)। তিনি শহরের প্রবেশমুখ মানিকছড়ি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। তাঁর বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে চালবোঝাই একটি ট্রাক (নম্বর: চট্টমেট্টো-ট-১১-০৬৯৩) রাঙামাটি শহরে প্রবেশকালে টিভি সেন্টার এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় পতিত হয়। এ সময় ট্রাকটির পেছনে থাকা একটি যাত্রীবাহী অটোরিকশা (নম্বর: রাঙামাটি-থ-১১-০৮৮১) ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার সময় ট্রাকের ওপর থেকে চালের বস্তা অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশার ভেতরে থাকা নারী যাত্রী মনিরা বেগম ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর উভয় গাড়ির চালক পালিয়ে যান বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

পরে স্থানীয়রা নিহত নারীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বিষয়টি নিশ্চিত করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩...

আকবরশাহে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহে চোরাই মালামালসহ মোঃ ইসমাইল (২১) নামে...

আকবরশাহে ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৪ পরোয়ানাভুক্ত আসামীকে...

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন: তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ১৫তম নির্বাচনী তফসিল আগামী...

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে ভাসছে নারীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে ভাসমান...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

আরও পড়ুন

আকবরশাহে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহে চোরাই মালামালসহ মোঃ ইসমাইল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৫ এপ্রিল) রাতে আকবরশাহ থানাধীন সেভেন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে...

আকবরশাহে ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৪ পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।সোমবার (৬ এপ্রিল)...

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে ভাসছে নারীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে ভাসমান অবস্থায় এক নারীর লাশ পাওয়া গেছে। খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে থানা পুলিশ...

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত শুক্রবার অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।সাত সদস্যের এই কমিটিতে রাখা হয়েছে বিসিবির সাবেক...