শনিবার, ৮ আগস্ট ২০২৬

আল হাসানাইন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

‘আল হাসানাইন’ স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতানআজ বৃহস্পতিবার কোয়ালিটি ক্রিকেট একাডেমী মাঠে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই প্রতিযোগিতা পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় । এরপর স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের একাডেমিক কো-অর্ডিনেটর আব্দুল্লাহ বিন সুলাইমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

উদ্বোধনের পরপরই শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে পরিবেশিত আল্লাহর গুণবাচক নাম ‘আসমাউল-হুসনা’র মোহনীয় সুর উপস্থিত অতিথিদের বিমোহিত করে। এরপর শুরু হয় মূল মাঠের লড়াই। শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ ফুটবল ও টাগ অফ ওয়ারের মতো রোমাঞ্চকর ইভেন্টে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখে। পুরো সময়জুড়ে শিক্ষার্থীদের সুশৃঙ্খল উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মাননীয় প্রিন্সিপাল মুফতি ফরিদ উদ্দিন সাহেদ।

এবারের ক্রীড়া উৎসবের অন্যতম এক অনন্য দৃশ্য ছিল প্রতিষ্ঠানের সম্পূর্ণ হিফজ সম্পন্ন করা ১৬ জন ছাত্রের উপস্থিতি। তাদের গৌরবোজ্জ্বল আসন গ্রহণ পুরো আয়োজনের মর্যাদা ও সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়।

প্রতিযোগিতার শেষ পর্যায়ে অভিভাবক শিক্ষক ও স্টাফদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সব শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া ও জোহরের সালাত আদায়ের মাধ্যমে এই আনন্দঘন দিনের সমাপ্তি ঘটে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...