সোমবার, ৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণে ৭ জন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানার স্টিল মিল-২ সেকশনে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন আব্দুল হামিদ (২৮), ইসমাইল (৪০), ফয়সাল (২৯), সাকিব (১৯), শহিদুল (২৬), সাইফা (১৯) ও আরমান (২৯)। তাদের মধ্যে গুরুতর অসুস্থ আব্দুল হামিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।

শ্রমিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্টিল মিল-২ সেকশনে হঠাৎ ময়লার স্লাগ বিস্ফোরিত হলে অতিরিক্ত ডাস্ট ছড়িয়ে পড়ে। এতে ৭ জন শ্রমিকের চোখ-মুখে ময়লা ঢুকে যায় এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ৬ জনকে ছেড়ে দেওয়া হয়। তবে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আব্দুল হামিদকে চমেকে পাঠানো হয়।

খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও তাদের পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত শ্রমিকদের সহযোগী সাইদুর ও শিপন জানান, বিকেলের শিফটে কাজ করার সময় হঠাৎ স্লাগ বিস্ফোরণ হয়। এতে অতিরিক্ত ডাস্ট ছড়িয়ে পড়লে কয়েকজন শ্রমিকের শ্বাস নিতে কষ্ট হয়। নাক-মুখ দিয়ে ময়লা ঢুকে যাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন।

এ বিষয়ে সোনাপাহাড় বিএসআরএম কারখানার প্রশাসনিক ম্যানেজার দেলোয়ার হোসেন মোল্লা বলেন, কারখানা এলাকার দুই নম্বর গেটের পাশে একটি ময়লার স্লাগে সামান্য আগুন ধরেছিল। বড় কোনো বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস আসার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন এবং তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেন তারেক বলেন, বিএসআরএম কারখানা থেকে ৭ জন শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের চোখ-মুখে ময়লা ঢুকে যাওয়ায় এবং অ্যাজমাজনিত সমস্যার কারণে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তারা বর্তমানে সুস্থ আছেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...