রবিবার, ৯ আগস্ট ২০২৬

সাঙ্গ হলো তারকা ফুটবলারদের মিলন মেলা

জিয়া ভেটার্ণ ফুটবল টুর্নামেন্টে চিটাগং মাস্টার্স চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত জিয়া ভেটার্ণ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে সাবেক তারকা ফুটবলারদের মেলা বসেছিল চট্টগ্রামে। আজ ২০ জানুয়ারী মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনালের মধ্য দিয়ে সাঙ্গ হল সে মিলন মেলার।

আলফাজ, জাকির, আরমান মিয়া, নজরুল, সুজন, কাঞ্চন, আসাদ, আরমান আজিজ, জাহিদ পারভেজ, শুভ্রদের মত সাবেক তারকা ফুটবলারা অংশ নেন এবারের ভেটার্ন ফুটবল টুর্নামেন্টে। চিটাগং মাস্টার্স ক্লাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামে টুর্নামেন্টের।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম মাস্টার্স ক্লাব টাইব্রেকারে ৩ – ০ গোলে রেজা ভেটার্ণ এফ সিকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারে চট্টগ্রাম মাস্টার্সের পক্ষে কাঞ্চন, ধীমান এবং আসাদ গোল করলেও রেজা ভেটার্ন এফ সিটি র পক্ষে নজরুল, জাহিদ এবং বুলবুলের কেউই গোল করতে পারেনি।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসরাফিল খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সাধারন সম্পাদক মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, স্পন্সর প্রতিষ্ঠান প্রতিনিধি মোঃ সাফিউল আলম বাদশা ও জহিরুদ্দীন মোহাম্মদ বাবর।

টুর্নামেন্ট কমিটির আহবায়ক মসিউল আলম স্বপন এর সভাপতিত্বে ও ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরীর  সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবদুল মালেক, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোঃ মামুনুল ইসলাম, আয়োজক কমিটির সদস্য ও সাবেক খেলোয়াড়  মোঃ মামুন উদ্দিন, নাজিম উদ্দীন নাজু,  মোহাম্মদ আলী, এস এম হাসান, আরিফুর রহমান, মোহাম্মদ জমির, সাইদ আব্বাস, নজরুল বাবু, মোহাম্মদ শোয়াইব, হায়দার কবির প্রিন্স, ফারুক খান, নুরুল আলম, আব্দুল আলিম স্বপন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ সোহেল, মোঃ আনোয়ার হোসেন, একরাম আফসার, মোঃ হাসান, মোঃ ইকবাল, জমির উদ্দিন, কাজী মানিক, মোঃ ইয়াকুব আলী, মোহাম্মদ আজাদ সহ সাবেক জাতীয় ও স্থানীয় খেলোয়াড়রা। এই টুর্নামেন্টে ১৩ টি দল অংশগ্রহণ করেছিল।

টুর্নামেন্টের ফাইনালের সেরা খেলোয়াড় ও টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন সাইফুল ইসলাম, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় প্রদীপ বড়ুয়া ও টুর্নামেন্টের সর্ব্বোচ গোলদাতা নির্বাচিত হন তপু। পরে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...