রবিবার, ৯ আগস্ট ২০২৬

হাটহাজারীতে বাসার ভেতর মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

হাটহাজারীতে মো. হোসেন (৩০) নামের এ যুবকের গলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে হাটহাজারী পৌরসভার ৩নং আজিমপাড়ার মৌলানা আমিনের বাড়ীর আইয়ুবের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আত্মহননকারী হোসেন উপজেলার মেখল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজি আজিজুল হকের বাপের বাড়ীর আবদুল খালেকের পুত্র।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রবাস ফেরত নিহত হোসেনের বাড়ি মেখল ইউনিয়নে হলেও সে স্ত্রী নিয়ে গত তিনমাস ধরে আজিমপাড়া এলাকার ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। ঘটনারদিন সকালে ভাড়া বাসার মালিক পক্ষ ভাড়ার জন্য ডাকতে গেলে ভেতর কারো কোনো সাড়া শব্দ না পেয়ে বাসার পেছনের জানালা দিয়ে উকি দেয়। এসময় রুমের সিলিং ফ্যানের আংটার সাথে ঝুলন্ত অবস্থায় হোসেনকে দেখতে পায়।

এসময় বাসায় অন্য কেউ ছিলেন না। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ভেতর থেকে আটকানো বাসার দরজা ভেঙে বাসায় ঢুকে লাশটি উদ্ধার করে।

লাশটির শরীর ফুলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। ঘটনাস্থলে থাকা মডেল থানার উপপরিদর্শক হাবিব সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেখল ইউনিয়নের ইউপি সদস্য মামুন এবং ঘটনাস্থলে থাকা সাবেক মেম্বার আবদুল কাইয়ুম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্বামী-স্ত্রী মধ্যে মনোমালিন্য হলে গত কয়েকদিন পূর্বে স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়। পরে হোসেন আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে গত ২/৩ দিন পূর্বে সে আত্মহত্যা করেছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...