শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ইয়াবা কেনার টাকা না পেয়ে পাঠাও চালককে হত্যা, আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে পাঠাও চালক নিহতের ঘটনায় মো. শহীদুল ইসলাম খোকনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শহীদুল ইসলাম নোয়াখালী জেলার হাতিয়া থানার চরকিং ইউনিয়নের মৃত আবু তাহেরের ছেলে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নগরের দামপাড়া পুলিশ কমিশনার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এই তথ্য জানান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

পুলিশ জানিয়েছেন, ওজিয়র রহমান (৩৬) পেশায় একজন পাঠাও চালক। গত ১১ জানুয়ারি রাত ১টায় ওজিয়র রহমান তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে শহীদুল ইসলাম খোকনকে কোথাও যাবে কিনা জিজ্ঞেস করেন। এসময় শহীদুল ইসলাম তাকে বলেন, সে কোথাও যাবে না, তাকে ইয়াবা খেতে ৫’শ টাকা দিতে হবে। ওজিয়র তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এসময় ওজিয়র রহমানকে পেটে ছুরিকাঘাত করে শহীদুল। ওজিয়র রহমান এ অবস্থায় দ্রুত বাইক চালিয়ে বন্দর থানাধীন নতুন পোর্ট মার্কেট জামে মসজিদের বিপরীত পাশে বন্দর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সামনে অজ্ঞান হয়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, ওজিয়র রহমান হত্যায় জড়িত শহীদুল ইসলাম খোকনকে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নগরের ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি ছুরি ও হেলমেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ৫টি মামলা রয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...