শুক্রবার, ১৫ মে ২০২৬

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার ভিডিও ভাইরাল, জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ইলেক্টোরাল অ্যানকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ শোকজ দেন চট্টগ্রাম-১৫ আসনে দায়িত্বপ্রাপ্ত কমিটির চেয়ারম্যান রুপন কুমার দাশ।

জানা গেছে, ২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি প্রীতিভোজে অংশ নিয়ে দাঁড়িপাল্লায় ভোট চান ওই ইউনিয়নের জামায়াতের আমির মো. জসিম উদ্দিন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিচারিক কমিটিতে অভিযোগ দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী।
পরে এ ঘটনায় শাহজাহান চৌধুরী ও জসিম উদ্দিনকে শোকজ করা হয়।

নোটিশে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীকে আগামী সোমবার বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে কারণ দর্শানোর নোটিশ দেয় ইলেক্টোরাল অ্যানকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতীক বরাদ্দের আগেই লোহাগাড়ার বড়হাতিয়ায় একটি ‘বার্ষিক প্রীতিভোজ’ অনুষ্ঠানে জামায়াত প্রার্থীর উপস্থিতিতে স্থানীয় জামায়াত আমির মো. জসিম উদ্দিন প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন। এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। ভোটগ্রহণের তারিখের তিন সপ্তাহ পূর্বেই প্রচারণায় নামা এবং প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধির সরাসরি লঙ্ঘন।

এই ঘটনায় চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সমন্বয়ক আসহাব উদ্দিন গত ১৩ জানুয়ারি এনকোয়ারি কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সে বিষয়ে ব্যাখ্যা দিতে শাহজাহান চৌধুরীকে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় সাতকানিয়া চৌকি আদালতে সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সাতকানিয়া থানার ওসিকে এই নোটিশ জারি করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...