শুক্রবার, ১৫ মে ২০২৬

মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের মীরসরাইয়ে বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ধুম ইউনিয়নের শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাসটির অতিরিক্ত গতি ছিল। হঠাৎ সড়কের পাশে নামিয়ে দেয় গাড়িটি। ড্রাইভার দরজা খুলে লাফ দিয়ে নেমে যায়। এসময় গাড়িতে প্রায় ১৫ জন মানুষ ছিল। ঘটনাস্থলে কনের নানী ফাতেমা বেগম (৫৫) নিহত হয় ও বেশ কয়েকজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় স্থানীয় বিএম হসপিটালে।

এসময় সড়কের পাশে থাকা ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরের উপর গাড়ি তুলে দেয়ায় তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

‎প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দুটি মাইক্রোবাস গাড়ি একসাথে আসতেছিল। হঠাৎ কালো রঙের গাড়িটি সড়কের পাশে নামিয়ে দিয়ে চালক লাফ দিয়ে নেমে যায়। গাড়িটি অতিরিক্ত গতি ছিল। অতিরিক্ত গতির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের পাশে নামিয়ে দেয় চালক।

‎জোরারগঞ্জ থানার উপপরিদর্শক হাবিব জানান, দূর্ঘটনার কথা আপনার মাধ্যমে জানতে পারলাম। ঘটনাস্থলে এখনই আমাদের টিম পাঠাচ্ছি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...