বুধবার, ৫ আগস্ট ২০২৬

ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট : অধ্যাপক আলী রীয়াজ

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ করতেই এবারের গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার (১১ জানুয়ারি) বরিশালের বেলস পার্কে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সম্মেলনটি দেশব্যাপী গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়।

বরিশাল বিভাগের কমিশনার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভাগীয় ও জেলা পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির প্রথম দিনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বারো শতাধিক ইমাম এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে অধ্যাপক আলী রীয়াজ বলেন, বহু সংগ্রামের বিনিময়ে অর্জিত এই দেশের প্রকৃত মালিক জনগণ। গণভোটের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারিত হবে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ কীভাবে পরিচালনা করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এই গণভোটে নিহিত রয়েছে।

তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছি যেখানে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে। কিন্তু বিগত ৫৪ বছরেও সেই লক্ষ্য পূরণ হয়নি। গত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসন, নির্যাতন ও নিপীড়ন প্রমাণ করেছে— বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, প্রত্যেকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন; তবে আগামীর বাংলাদেশ কেমন হবে, সে বিষয়ে আমাদের ঐক্যমত্যে পৌঁছাতে হবে। গণভোট নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই উল্লেখ করে তিনি বলেন, সাধারণ নির্বাচনে যেমন প্রার্থী নির্বাচন করা হয়, তেমনি গণভোটের মাধ্যমে জুলাই সনদের ভিত্তিতে দেশ গড়ার পথে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে।

তিনি একটি সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে গণভোটে অংশগ্রহণ ও সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি খুনি মাফিয়াকে দেশ থেকে বিতাড়িত করে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছিল। আসন্ন গণভোটকে দেশ গড়ার পথে পরবর্তী বড় ধাপ উল্লেখ করে তিনি বলেন, এই গণভোট ব্যর্থ হলে সেই শক্তি আবার ফিরে আসার আশঙ্কা রয়েছে। তাই গণভোট সফল করার কোনো বিকল্প নেই।

তিনি অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্টরা লুটের অর্থ ব্যয় করে অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে আলেম সমাজকে সত্য তথ্য তুলে ধরে জনগণের সংশয় দূর করার আহ্বান জানান তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে গিয়ে গত ১৬ বছরে আলেম সমাজ অনেক নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আসন্ন গণভোটে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল নিজামী এবং ইসলামিক ফাউন্ডেশন বরিশালের পরিচালক মো. নূরুল ইসলাম।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...