শুক্রবার, ১৫ মে ২০২৬

উন্নয়ন কাজের প্রতিশ্রুতি

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থী জসীমকে কারণ দর্শানো নোটিশ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম।

শুক্রবার ৯ জানুয়ারি রাতে এ নোটিশ প্রদান করা হয় এবং নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাব দেয়ার নির্দেশ দেওয়া হয়।

কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদ উপজেলার খাগরিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা ও ঈদে মিলাদুন্নবী মাহফিলে নির্বাচনী প্রচারণামূলক বক্তব্যে ব্যক্তিগত উদ্যোগে ভাঙা ব্রিজ মেরামতসহ উন্নয়ন কাজ করার ঘোষণা প্রদান করেন।

উক্ত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। ভাঙা ব্রিজ মেরামতসহ এলাকার উন্নয়নমূলক কার্যক্রমের প্রতিশ্রুতি নির্বাচনী আচরণ বিধির স্পষ্ট লঙ্ঘন হয়েছে। নির্বাচনী আচরণ বিধি বহির্ভূত কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন প্রচলিত আইন ও নির্বাচনী বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাব দেয়ার আদেশ প্রদান করা হল।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম জানান, আচরণ বিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থী জসীম উদ্দীন আহমেদকে স্বশরীরে উপস্থতি হয়ে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাব দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...