বুধবার, ৫ আগস্ট ২০২৬

রাজনীতি হতে হবে সুশৃঙ্খল ও জনবান্ধব: আমির খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও  মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  নগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ধুমপাড়া ঈদগাঁ মাঠে হাজ্বী জমির আহমদ সওদাগর ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতি এখন আর আগের মতো নেই। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতিকেও হতে হবে সুশৃঙ্খল, জনবান্ধব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ। জনগণের কল্যাণ ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রাজনীতি করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার রাজনীতি করে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে এই দল কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করেনি।

দোয়া ও মোনাজাতের আগে প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী স্থানীয় জাফর আলী মালুম জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি ও ৩৮ নম্বর ওয়ার্ড জনতার কাউন্সিলর আলহাজ্ব মো. হানিফ সওদাগর, মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাজী মো. কামাল উদ্দিন, বন্দর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মো. সালাউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাজী মো. হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজম উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহেদসহ শত শত নেতাকর্মী এবং সর্বস্তরের এলাকাবাসী মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

মিলাদ মাহফিল শেষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এবং বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাতে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির বর্তমান কাণ্ডারী দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...