শুক্রবার, ১৫ মে ২০২৬

বোয়ালখালীতে মুক্তিযোদ্ধাদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাঁরা দেশ রক্ষার অতন্দ্র প্রহরী। মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে দেশ রক্ষায় জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। আমাদেরকে একটি লাল সবুজের পতাকা এবং একটি স্বাধীন দেশ দিয়েছেন। এ স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।  তিনি উপজেলার প্রায় ১৫০টি মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

৭ জানুয়ারি (বুধবার) সকাল ১১টায় উপজেলা পরিষদের ইউএনও’র কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করেন। উপজেলা প্রকল্প কর্মকর্তা কামরুল হাসান, মুক্তিযোদ্ধা শরৎ বড়ুয়া, মুক্তিযোদ্ধা মহসীন খান তরুণ, মুক্তিযোদ্ধা মো. ফারুক, মুক্তিযোদ্ধা বেলাল হোসেন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা।

তিনি ইতিমধ্যে বোয়ালখালীর বিভিন্ন বাজারে শাকপুরা, দাশের দীঘি, কালাইয়ার হাট, জোটপুকুর, বাদরতলা, কানুনগোপাড়া, গোমদণ্ডী ফুলতল ও উপজেলা সদর, জেলে পরিবার, বিভিন্ন এতিমখানার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

একইদিন শীতবস্ত্র বিতরণ শেষে উপজেলা সদরের সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। উচ্ছেদকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ও বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান সহ থানার বিভিন্ন পুলিশ অফিসার ও আনসার সদস্যরা

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...