শুক্রবার, ১৫ মে ২০২৬

বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ’র খোঁজ নিলেন জামায়াতের প্রার্থী ডা. নাছের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ’র খোঁজ নিলেন একই আসনের জামায়াতের প্রার্থী ডা. মো. আবু নাছের।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এরশাদ উল্লাহ’র চট্টগ্রামের পাঁচলাইশের বাসভবনে যান ডা. মো. আবু নাছের। এসময় তিনি এরশাদ উল্লাহ’র শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় দুই নেতা কুশলবিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।

ডা. মো. আবু নাছের বলেন, বড় একটি দুর্ঘটনার পর এরশাদ উল্লাহ আবারও সুস্থভাবে রাজনীতির মাঠে ফিরে এসেছেন, যা আমাদের আশান্বিত করেছে। রাজনীতির ময়দানে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও সর্বস্তরের জনগণকে একটি মেসেজ দিতে চাই, এই প্রতিযোগিতা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে। এটি যেন কোনোভাবেই প্রতিহিংসায় রূপ না নেয় তা আমাদের লক্ষ্য রাখতে হবে।

এরশাদ উল্লাহ বলেন, এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করায় আমি কৃতজ্ঞ। আমি মনে করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর দেশকে প্রাধান্য দিতে গেলে আমাদের একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। আমাদের একে অন্যের প্রতি শ্রদ্ধাশীলতা থাকতে হবে। আমাদের নতুন প্রজন্ম কোনো অবস্থায়ই যেন হিংসা-বিদ্বেষ-হানাহানিতে যেন না জড়ায় তা লক্ষ্য রাখতে হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...