শনিবার, ১৩ জুন ২০২৬

ভালো নির্বাচন উপহার দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা আশা করছি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার একটা ভালো নির্বাচন আয়োজন করতে পারবে। ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে। আমরা আশা করছি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, ক্রেডিবল, ইনক্লুসিভ, সবই। আমরা মনে করছি যে এটা একটা এবং শুধুমাত্র তো পার্লামেন্টারি ইলেকশন না, গণভোটও এবং আমরা মনে করছি খুবই রেকর্ড পরিমাণ টার্নআউট থাকবে। সেই অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার সিকিউরিটি অবশ্যই নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, একটা ভালো খবর হচ্ছে যে আপনারা দেখেছেন যে ২৯ ডিসেম্বর ছিল নমিনেশন ফাইলিংয়ের লাস্ট ডেট। নমিনেশন ফাইলিং নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনও ধরনের, কোথাও বিশৃঙ্খলা আমরা দেখি নাই। কোনও সংঘর্ষ, কোনও সহিংসতা দেখি নাই। নমিনেশন যে খুব কম পড়েছে তাও না। প্রতি কনস্টিটিয়েন্সি অনুযায়ী গড় আট জনেরও বেশি পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছেন। আর ৫০টার বেশি রাজনৈতিক দল তাদের প্রার্থী দিয়েছে ইলেকশনে।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, টার্নআউট আমরা আশা করছি খুব ভালো টার্নআউট হবে, উপস্থিতি বলা যায় না কিন্তু আমরা আশা করছি একটা স্বতঃস্ফূর্ত প্রেজেন্স থাকবে। বড় একটা বিষয় হচ্ছে যে পোস্টাল ব্যালট, বাংলাদেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট চালু হয়েছে। কালকে পর্যন্ত ৭ লাখ বাংলাদেশি ডায়াসপোরা ভাই-বোন এখানে লিস্টেড হয়েছেন। তারা পোস্টাল ভোট দিবেন এবং কালকে যখন নেপালের ফরেন মিনিস্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন, উনি এই বিষয়টা জানতে চেয়েছেন—আমরা কীভাবে করছি। ওরা কিন্তু খুব নিবিড়ভাবে বাংলাদেশের এই পোস্টাল ব্যালটটা দেখছেন। কেননা নেপালেরও প্রচুর মানুষ বিদেশে থাকেন। তারা পুরো সারা বিশ্বে ছড়িয়ে আছেন। তাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট এবং বাংলাদেশ চাচ্ছে এমন একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড সেট করতে, যাতে আশপাশের অনেক দেশ এটাকে ফলো করতে পারেন।

হত্যার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীর ভিডিও প্রকাশ প্রসঙ্গে জানতে চাইলে প্রেস সচিব বলেন, এই পুরো বিষয়টা তো ঢাকা মেট্রোপলিটন পুলিশ দেখছে, আপনারা তাদের সঙ্গে কথা বলেন, ডিবি চিফের সঙ্গে কথা বলেন। আমরা উনাকে বলবো উনি যাতে এই বিষয়ে একটা আপনাদের আপডেট দেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের শিরোপা জিতেছে সানশাইন গ্রামার স্কুল।আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা বিচ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চট্টগ্রাম বিভাগীয় দল।আজ শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বালক এবং...

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামীকাল ১৩ জুন এক দিনের...