শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বান্দরবানে বিএনপি সহ ৫ টি দলের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বান্দরবান ৩০০ নং আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর আজ বৃহস্পতিবার সকালে (১ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আরা রিনি ৫প্রার্থীর মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে বৈধ ঘোষনা করেন।

মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সাচিং প্রু,জাতীয় পার্টি থেকে আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আবু সাঈদ শাহা সুজাউদ্দিন,বাংলাদেশ জামায়েত ইসলামী থেকে মুহাম্মদ আবুল কালাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো.আবুল কালাম আজাদ।

এদিকে প্রার্থীদের মনোনয়ন ফরম বৈধ ঘোষনার পরপরই রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থকদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়।

নির্বাচন কমিশনের হালনাগাদকৃত ভোটার তথ্য অনুযায়ী জেলায় এবার ৭হাজার ৪৬৯জন নতুন ভোটার হয়েছেন,যারা ভোটের মাঠে প্রার্থীর জয় পরাজয় নির্নয়ে বড় ধরনের ভূমিকা রাখবেন বলে মনে করছেন সাধারণ ভেটাররা।

জেলার ৭ টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১৮৬টি।তথ্য অনুযায়ী জেলায় মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২জন,এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭জন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...