শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ ঔষধ জব্দ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে অবাধে ছড়িয়ে পড়ছে মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ যৌন উত্তেজক ঔষধ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ চাঞ্চল্যকর তথ্যের প্রমাণ মিলেছে।

২৯ ডিসেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া রাস্তা মাথাস্থ জননী কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে আনুমানিক আড়াই লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ঔষধ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। অভিযানে দেখা যায়,কোনো ধরনের ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন, বৈধ কাগজপত্র ও মান নিয়ন্ত্রণ ছাড়াই এসব ঔষধ কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে পিকআপ ভ্যান যোগে মহেশখালী নতুন বাজারস্থ মো. নুর হোসেনের মালিকানাধীন মায়ের দোয়া ফার্মেসিতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকেই বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় বলে জানা যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,জব্দকৃত ঔষধগুলোর অধিকাংশই নিবন্ধনবিহীন, আমদানির বৈধ কাগজ ছাড়াই বাজারজাতযোগ্য এবং এগুলো সেবনে হৃদরোগ,কিডনি বিকলসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেন বলেন,কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে অবৈধ ও ক্ষতিকর ঔষধ সরবরাহ জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে কুরিয়ার সার্ভিস ব্যবস্থাকে ব্যবহার করে অবৈধ ঔষধ বাণিজ্যের পেছনে থাকা চক্রের সন্ধানে তদন্ত করা হবে বলে জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...