মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

প্রত্যাবর্তনকারী বম জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর ইকো রিসোর্ট

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং এর কাছেই সুংসুয়াং পাড়ায় কেএনএ সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে ভারতের মিজোরামে পালিয়ে যাওয়া বম জনগোষ্ঠীর প্রত্যাবর্তনের পর তাদের জীবনমান উন্নয়নে, কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ইকো রিসোর্ট নির্মাণ প্রকল্পের প্রাথমিক উদ্বোধন করা হয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২১০০ ফুট উচ্চতায় অবস্থিত সুংসুয়াং পাড়ায় বসবাসরত বম জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনী ইতিমধ্যে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) সুংসুয়াং পাড়ায় বসবাসকারী পাড়াবাসির জন্য একটি ইকো রিসোর্ট নির্মাণ প্রকল্পের প্রাথমিক উদ্বোধন করেন,বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে।সেনবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট,দি ম্যাজিস্টিক টাইগার্স’ এর সেনা সদস্যরা পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে দুর্গম এলাকায় রিসোর্ট নির্মাণের জন্য স্থানীয় জনসাধারণকে সকল ধরনের সহযোগিতা প্রদান করে চলেছেন।নির্মিত ইকো রিসোর্ট টির মালিকানা এবং পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে স্থানীয় বম জনগোষ্ঠীর কাছে থাকবে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

এই রিসোর্ট স্থাপনের ফলে প্রত্যাবর্তনকৃত বম সম্প্রদায়ের সদস্যদের জন্য সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি তাদের জীবন মানের উন্নয়ন হবে। রিসোর্ট থেকে অর্জিত আয়ের সম্পূর্ণ অংশ সুংসুয়াং পাড়াবাসীর নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজে ব্যবহৃত হবে বলে জানানো হয় সেনাবাহিনীর পক্ষ হতে।

প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে শুরু হওয়া কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর সাথে যৌথ বাহিনীর সংঘাতে রুমা উপজেলায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় বম জনগোষ্ঠীর কিছু পরিবার এবং সদস্য নিজ পাড়া ছেড়ে ভারতের মিজোরাম এবং সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে আশ্রয় গ্রহণ করে।

সেনাবাহিনীর চলমান বিশেষ অভিযানের ফলে কেএনএ সন্ত্রাসীদের আধিপত্য বহুলাংশে হ্রাস পায় এবং তাদের অনেকেই স্বাভাবিক জীবনে ফেরত আসতে আগ্রহ প্রকাশ করে।

সার্বিক অবস্থা বিবেচনায় সেনাবাহিনী নিজস্ব ব্যবস্থাপনায় এবং অর্থায়নে এই সকল বাস্তুচ্যুত বম পরিবারকে নিজ নিজ পাড়ায় ফেরত আনার কার্যক্রম শুরু করে।

ইতিমধ্যে প্রত্যাবর্তনকারী বম পরিবারের পুনর্বাসনের জন্য ২০ লক্ষ টাকা ২৪ পদাতিক ডিভিশন হতে বরাদ্দ করা হয়েছে।

সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখ হতে বম পরিবারের সদস্যরা পুনরায় তদের নিজ আবাসভূমিতে প্রত্যাবর্তন করা শুরু করে।এ পর্যন্ত সর্বমোট ২০২ টি পরিবারের ৫০৩ জন বম সদস্য দেশে প্রত্যাবর্তন করেছেন।ফেরত আসা পরিবার ও তাদের সদস্যদের কর্মসংস্থান এবং আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে গত ৫ই জুন হতে শুরু করে পর্যায়ক্রমে রুমা উপজেলার বিভিন্ন আকর্ষণীয় স্থান পর্যটকদের জন্য খুলে দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র দলগুলির বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সেনাবাহিনী এই ধরনের জনকল্যাণ মূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি,নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে সিমেন্ট পাচারকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট আটক করা হয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ...