সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিদিন দুই ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াত

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান )প্রতিনিধিঃ

বান্দরবানের বাইশারী ও কক্সবাজারের ঈদগড় পাহাড়ি জনপদ। বর্ষা এলেই খাল বেয়ে নেমে আসে পাহাড়ি ঢল। সেই ঢলের প্রবল তোড়েই ২০২৪ সালের বন্যায় ধসে পড়ে একটি গুরুত্বপূর্ণ সেতু। সেতুটি ভেঙে গেছে ঠিকই, কিন্তু থেমে থাকেনি মানুষের চলাচল। ঝুঁকির মধ্যেই চলছে জীবন। ঈদগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ চাইঙ্গ বাজার থেকে বাইশারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ মুইঅং পাড়া—এই সংযোগ সেতুটি এখন এলাকাবাসীর কাছে এক ভয়ংকর নাম। যেন প্রতিদিনের যাতায়াতে মৃত্যুর প্রবেশদ্বার। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নির্মিত হয়েছে নতুন সেতু। অথচ পাহাড়ের এই জনপদের গুরুত্বপূর্ণ ব্রিজটি পড়ে আছে ধ্বংসস্তূপ হয়ে—কারও দায় যেন নেই।

শনিবার (২৭ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, এটি যেন অবহেলার এক জ্যান্ত স্মৃতিস্তম্ভ। সেতুর ভাঙা কাঠামোর ওপর কোনো রকমে প্রতিদিন চলাচল করছে মানুষ। আনুমানিক ১০ হাজার মানুষের জন্য এটিই একমাত্র যোগাযোগের মাধ্যম।

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন এবং কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের মানুষ প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতু পার হচ্ছে। কেউ বাজার করতে যাচ্ছে, কেউ অসুস্থ স্বজনকে নিয়ে ছুটছে হাসপাতালে, কেউ সন্তানকে স্কুলে পৌঁছে দিচ্ছে। শতাধিক শিক্ষার্থী প্রতিদিন বই-খাতা হাতে জীবনের ঝুঁকি নিয়ে এই পথ পার হয়ে স্কুলে যাচ্ছে।

মুইঅং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র বাবু মংঞাই মার্মা। বয়স মাত্র ১০ বছর। প্রতিদিন সকালে স্কুলে যেতে তাকে এই ব্রিজ পার হতে হয়। কথা বলতে গিয়ে শিশুটির চোখেমুখে ভয়ের ছাপ স্পষ্ট।

বাবু মংঞাই মার্মা বলে, আমি প্রতিদিন স্কুলে যেতে এই ভাঙা ব্রিজ পার হই। ব্রিজটা খুব নড়ে, নিচে পানি অনেক জোরে বয়ে যায়। তখন খুব ভয় লাগে। বৃষ্টি হলে আরও ভয় লাগে, মা অনেক সময় আমাকে যেতে দিতে চান না। কিন্তু পড়াশোনা না করলে তো সামনে এগোনো যাবে না। আমাদের একটা ভালো ব্রিজ হলে আমরা ভয় ছাড়া স্কুলে যেতে পারতাম।

একটু থেমে আবার সে বলে, আমাদের ছোট ভাই-বোনেরাও এই ব্রিজ দিয়ে যায়। কোন দুর্ঘটনা হয়ে গেলে কী হবে—এই চিন্তায় মন কাঁপে। একটা ভালো ব্রিজ হলে আমরা আর ভয় পেতাম না।

শিশুটির এই কথাগুলো যেন পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসা এক নিঃশব্দ আর্তনাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরে উপজেলা পিআইও’র মাধ্যমে সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের মাত্র ৯ বছরের মাথায় পাহাড়ি ঢল ও বন্যার পানিতে সেতুটি সম্পূর্ণভাবে ধসে পড়ে। এরপর দীর্ঘ সময় পার হলেও পুনর্নির্মাণের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি।

স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ ও হতাশা। তাদের প্রশ্ন—দুই জেলার সীমানায় পড়েছে বলেই কি এই ব্রিজটি আজ অবহেলিত?”

ঈদগড় ও বাইশারীর মধ্যে সংযোগ স্থাপনকারী এই ব্রিজটি শুধু একটি অবকাঠামো নয়—এটি হাজারো মানুষের জীবন, জীবিকা, শিক্ষা ও চিকিৎসার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি মৌলিক প্রয়োজন।

বাইশারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মুইঅং পাড়ার বাসিন্দা মংঞাই কারবারি বলেন, এই সেতু ভেঙে যাওয়ার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি। বৃষ্টি হলে তো চলাচল করাই কঠিন হয়ে পড়ে।

কিউচিং মং মার্মা বলেন, শিশু আর বৃদ্ধদের নিয়ে সবচেয়ে বেশি ভয়। দুর্ঘটনা ঘটলে কে দায় নেবে?”মং সাচিং মার্মা বলেন, আমরা বহুবার জানিয়েছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

চিংথোয়াই মং মার্মা ও ধুমচাই মার্মা বলেন, এটা শুধু একটি সেতু নয়, আমাদের জীবন চলার পথ।

ঈদগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চাইঙ্গ বাজার এলাকার বাসিন্দা মো. উসমান বলেন, দুই জেলার মাঝখানে হওয়ায় সবাই দায় এড়িয়ে যাচ্ছে।

মো. এনামুল হক বলেন, দ্রুত সেতু নির্মাণ না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার সাদেক বলেন, দুই ইউনিয়নের হাজারো মানুষের দুর্ভোগ আমি প্রতিদিন দেখছি। শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। দ্রুত সেতুটি পুনর্নির্মাণ করা জরুরি।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম (কোম্পানি) বলেন, সেতুটি পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। আমাদের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...