বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি চাপায় মহাসড়কে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাধীন শেখপাড়া ও পন্থিছিলা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

এদিকে স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এই দিন দুপুরে মুহাম্মদ মারুফ হাওলাদার (২৭) নামের এক যুবক ওই এলাকার সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহটি উদ্ধার করেন। নিহত যুবক পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন হরিদেবপুর চর চন্দ্রাইল এলাকার বাসিন্দা মোঃ শাহ আলম হাওলাদারের ছেলে।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই মোহাম্মদ ফারুক বলেন, একটি অজ্ঞাত গাড়ি ওই যুবকটিকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...