শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

শহীদ মৌলভী ফরিদ আহমেদ ছিলেন আইয়ুব খান বিরোধী আন্দোলনের সম্মুখ যোদ্ধা 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, শহীদ মৌলভী ফরিদ আহমেদ ছিলেন স্বৈরাচারী আইয়ুব খান বিরোধী আন্দোলনের সামনের সারির একজন নেতা। তিনি আজীবন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। এ কারণেই তাঁকে নির্মম ভাবে জীবন দিতে হয়েছে।

তিনি বলেন, দেশের বর্তমান সংকটে মৌলভী ফরিদ আহমেদের মতো নেতার প্রয়োজন। যে নেতা দেশের প্রয়োজনে নিজের জীবন দিতেও কার্পণ্য করে না। আজ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় বিপ্লবী ওসমান হাদীকে জীবন দিতে হয়েছে। ভারতের কারণে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট জন্ম হয়েছে। কিন্তু বাংলাদেশে মৌলভী ফরিদ আহমেদের মতো নেতা থাকলে দেশে এ পরিস্থিতি সৃষ্টি হতো না।

সহিদুজ্জামান মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে মৌলভী ফরিদ আহমেদের ৫৪ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মৌলভী ফরিদ আহমেদ ছিলেন তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শ্রমমন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি ও নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি। ১৯৭১ সালের ২৩ ডিসেম্বর রাজধানীতে নির্মম নির্যাতন ও পাশবিক কায়দায় তকে শহীদ করা হয়।

ঈদগাঁও উপজেলার মাছুয়াখালীর রত্নগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক বদিউল আলম। এতে অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকতারুল আলম, ঈদগাহ রশিদ আহমেদ কলেজের সাবেক অধ্যক্ষ ওমর ফারুক, অধ্যক্ষ এ, কে, এম, ফজলুল হক, পিএমখালীর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন,  কক্সবাজার পৌর বিএনপির সাবেক আহবায়ক হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকতার আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম, অধ্যাপক রহমত উল্লাহ, বিএনপি নেতা নুরুল আমিন, আজিজুর রহমান সিকদার, , ছাত্রনেতা আবু বকর, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, ছাদেকুর রহমান, সিরাজুল হক মেম্বার, জামায়াতর সেনাগীর আলম, তাঁতী দল নেতা মুহিবুল্লাহ চৌধুরী প্রমূখ।একই দিন সকালে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...