চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আবু তাহের।
বুধবার ২৪ ডিসেম্বর আবু তাহের-এর পক্ষে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (প্রশাসন) মোহাম্মদ রেজাউল করিমের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওসমান খাঁন, নাছির উদ্দীন সিদ্দিকী, শেখ আকতার উদ্দিন, ফজলে আজিম দুলাল, কে এম আবছার উদ্দিন রনি, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এম. শফিউল আজম চৌধুরী লিটন, নগর জাতীয় যুব সংহতির সিনিয়র যুগ্ম আহবায়ক এম. কায়সার হামিদ মুন্না, বন্দর থানা জাপার আহ্বায়ক মো. জসিম উদ্দিন, নগর জাপা নেতা নীল কমল সুশীল প্রমুখ।
চট্টগ্রামনিউজ/এসডি/
