ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দ্বাদশ দিনে চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের ৩১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এরমধ্যে চট্টগ্রাম-১২ পটিয়া আসন থেকে বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল এবার বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এদিকে চট্টগ্রাম-১২ পটিয়া আসন থেকে আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও নগর বিএনপি নেতা গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
একই আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়েছেন সৈয়দ সাদাত আহমেদও।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
পটিয়া এবং নগর বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী জানান, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও নগর বিএনপি নেতা গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ’র দলের জন্য দীর্ঘ ত্যাগের এবার মূল্যায়ন হওয়া দরকার। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী দল আওয়ামীলীগের বিরুদ্ধে রাজপথে আন্দালেন করতে গিয়ে শত শত মামলা-হামলার শিকার হয়েছেন তিনি। গত ১৫ বছরে প্রতিদিন তাকে মামলার হাজিরা দিতে হয়েছেে তাকে। বছরের পর বছর কারাগারে কেটেছে তার। এবার তার মূল্যায়ন হওয়া উচিত। অনেকেই ফ্যাসিবাদী আওয়ামীলীগের এমপি-হুইপের লেজুরবৃত্তি করে দলের মনোনয়ন পেয়ে গেছে। এদেরকে জনগন ভোট দেবেনা বলে জানান পটিয়ার তৃণমূলের বিএনপির নেতারা।
এদিকে চট্টগ্রাম-১২ পটিয়া আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়েছেন মোহাম্মদ নুরুচ্ছফা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আবু তালেব, বাংলাদেশ ইসামী ফ্রন্টের চৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু।
চট্টগ্রামনিউজ/ এসডি/
