সংযুক্ত আরব আমিরাত (কাতার) সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির আল খোর নামক এলাকায় রাস্তা পার হতে গেলে ল্যান্ড ক্রুজার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন।
নিহত রিপন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী ২ নম্বর ওয়ার্ড শরীফপাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে রিপন বড়। সে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
কাতারে থাকা রিপনের দুলাভাই মো. সাইফুদ্দিন বলেন, রিপন বাসা থেকে নাস্তা করতে বের হয়েছিল। এ সময় সে রাস্তা পার হতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে। তার মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
অন্যান্য কাতার প্রবাসী সূত্রে জানা যায়, সকাল বোনের জামাইর বাসায় যাওয়ার পথে সড়ক পারাপারের সময় দুর্ঘটনার স্বীকার হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রিপন কাতারে একটি ক্লিনার কোম্পানীতে চাকরি করতো।
চট্টগ্রামনিউজ/ এসডি/
