বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চট্টগ্রামে বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ল্যাপটপ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরীর আসকারদিঘি এলাকার একটি বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ল্যাপটপ চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- ফেনী জেলার সোনাগাজী থানার ডুমুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো. জসিম (৪৩) ও নওগাঁ জেলার সদর থানার শেরপুর এলাকার আমজাদ হোসেন বাবুলের ছেলে মোস্তাকিন হোসেন মিঠু (৪২), পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ইদ্রিস চেয়ারম্যানের বাড়ির সাধন দাসের ছেলে সেতু দাস প্রকাশ সালাহ উদ্দিন (৩২) ও গ্রেপ্তার ইসমাইল কোতোয়ালী থানা এলাকার উত্তর নালাপাড়া এলাকায় থাকে বলে জানায়।

মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপ-কমিশনার জানায়, গত ৫ ডিসেম্বর আসকারদিঘি এলাকার একটি বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ও ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। বাসার মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে গতকাল সোমবার টাইগারপাস এলাকা থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে আনোয়ারা থেকে তাদের আরেক সহযোগী সেতু দাশ প্রকাশ সালাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার সেতু দাস প্রকাশ সালাউদ্দীন জানান, স্বর্ণ বিক্রির টাকা দিয়ে সে একটি নতুন মোটরসাইকেল ক্রয় করে। এসময় তার কাছ থেকে ওই মোটরসাইকেলটি ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। স্বর্ণ বিক্রির সময় তার সাথে ইসমাইল নামে আরও এক যুবক ছিল বলেও জানায় সেতু। পরে নিউমার্কেট এলাকা থেকে ইসমাইলকেও গ্রেপ্তার করা হয়। পরে ইসমাইল জানায়, টেরিবাজার এলাকায় একটি দোকানি কাছে স্বর্ণগুলো রয়েছে। তার দেয়া তথ্যমতে সেখানে অভিযানে গেলে ওই দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তার ও চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান অব্যহত আছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি মৌসুমেই নগরীকে ৭০ থেকে ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে কাজ করছে সেবা সংস্থাগুলো।বুধবার ১৩ মে...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর দৌড়ে ব্যস্ত। কিন্তু আমরা কি ভাবছি—আমার সন্তানটি প্রকৃত মানুষ হয়ে উঠছে কি না? আমাদের সন্তানরা...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী উপজেলায় দ্রতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এছাড়া উদ্বোধনের সময় শুরু না হলেও অল্প কিছুদিনের...