শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

কক্সবাজার-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী প্রাইমের মনোনয়ন পত্র সংগ্রহ 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণঅধিকার পরিষদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ- সম্পাদক ও কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবদুল কাদের প্রাইম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহীন দেলোয়ার ও চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল ইসলাম কাছ থেকে দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তিনি জানান, সহস্র শহীদের রক্তের বিনিময়ে ছাত্র জনতার বিজয়ের মধ্য দিয়ে দেশে বাকস্বাধীনতা ফিরে এসেছে। আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ট্রাকে দেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা গণঅধিকার পরিষদের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ও গণঅধিকার পরিষদের জেলা গণমাধ্যম বিষয়ক সম্পাদক আরাফাত চৌধুরী, চট্টগ্রাম মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি শাহেদুল ইসলাম,কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক এএস রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রাশেদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম,ক্রীড়া সম্পাদক মুফিজুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি সাকের উল্লাহসহ ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের শত নেতাকর্মী।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...