বুধবার, ৫ আগস্ট ২০২৬

স্ত্রীসহ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী শারমিন তামান্নাকে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানির সময় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী শারমিন তামান্না। সাজ্জাদ বর্তমানে রাজশাহী কারাগারে এবং তাঁর স্ত্রী শারমিন তামান্না ফেনী কারাগারে রয়েছেন।

আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট নগরের নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হন নগরের বাকলিয়া এলাকার একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র নিজাম উদ্দিন। এ ঘটনায় নিহতের বাবা সাহাব উদ্দিনের করা মামলায় তদন্তে পুলিশ সন্ত্রাসী সাজ্জাদ ও তাঁর স্ত্রী শারমিন তামান্নার সংশ্লিষ্টতার তথ্য পায়। এরপর তাঁদের এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

ভার্চ্যুয়ালি শুনানি শেষে আদালত দুজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখান।

আদালত সূত্র জানায়, গত বছরের সেপ্টেম্বরে সাজ্জাদ ও তাঁর স্ত্রী সাতটি হত্যা মামলায় জামিন পান। সম্প্রতি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জামিননামা পৌঁছালে বিষয়টি জানাজানি হয়। এরপর রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলে উচ্চ আদালত ওই সাতটি মামলার জামিন স্থগিত করেন।

জানা গেছে, জামিনপ্রাপ্ত সাতটি হত্যা মামলার মধ্যে চারটি চান্দগাঁও থানায় এবং তিনটি পাঁচলাইশ থানায় দায়ের করা হয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনে এসব মামলা হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সন্ত্রাসী সাজ্জাদের বিরুদ্ধে ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলা রয়েছে। তাঁর স্ত্রী শারমিন তামান্নার বিরুদ্ধেও একাধিক হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। চলতি বছরের ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে সাজ্জাদ কারাগারে থাকলেও তাঁর সন্ত্রাসী বাহিনীর তৎপরতা থেমে নেই বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, বাহিনীর অন্তত অর্ধশত সদস্য খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সাজ্জাদের অনুপস্থিতিতে মোহাম্মদ রায়হান, মোবারক হোসেন, বোরহান উদ্দিন ও নাজিম বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...