বুধবার, ২২ এপ্রিল ২০২৬

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নগর যুবদলের স্বাগত মিছিল

‘তারেক রহমানের আগমনের মধ্য দিয়েই দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের অবসান ঘটবে’: দীপ্তি-শাহেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বেলা আড়াইটায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আগ্রাবাদ বাদামতলী মোড়ে গিয়ে শেষ হয়।

স্বাগত মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, দীর্ঘ ১৮ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। যুবসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তাকে বরণ করে নিতে এই স্বাগত মিছিল আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, তারেক রহমানের আগমনের মধ্য দিয়েই দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের অবসান ঘটবে এবং গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের কল্যাণমূলক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান আরও সুদৃঢ় হবে।

সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য এক ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়। তিনি শুধু বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বই নন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে প্রবাস থেকেই তিনি যে নেতৃত্ব দিয়েছেন, তা দেশবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, জসিমুল ইসলাম কিশোর, অরুপ বড়ুয়া, আবু সুফিয়ান, মোহাম্মদ আলী সাকি, মোশাররফ হোসাইন, হাবিবুর রহমান মাসুম, মো. হুমায়ূন কবির, মো. এরশাদ হোসেনসহ মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

স্বাগত মিছিলে নগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...