শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সন্তানের সম্পত্তি লোভে বাবার জানাজা আটকে রইল ৪৮ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারীতে সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে দুই সংসারের সন্তানের বিরোধে চারবার পেছানো হয়েছে এক বৃদ্ধ বাবার জানাজা। টানা দুই দিন লাশবাহী গাড়িতে পড়ে থাকলেও দাফনের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি পরিবার। এতে এলাকায় চরম মানবিক বেদনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটেছে হাটহাজারী পৌরসভার সেকান্দর মঞ্জিল এলাকায়। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মারা যান সেকান্দর মিয়া (৭২)। মৃত্যুর খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী বারবার জানাজায় অংশ নিতে এলেও প্রতিবারই সময় পরিবর্তনের কারণে হতাশ হয়ে ফিরে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, সেকান্দর মিয়ার প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে ও তিন মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় ৩২ বছর আগে তিনি প্রথম স্ত্রীকে তালাক দেন। এরপর দ্বিতীয় সংসার গড়ে ওঠে। দীর্ঘদিন ধরেই সম্পত্তি বণ্টনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল, যা আদালত পর্যন্ত গড়ায়।

মৃত্যুর পর দ্বিতীয় সংসারের সন্তানরা দাফন-কাফনের প্রস্তুতি নিয়ে শনিবার সকাল ১১টায় বাড়ির ঈদগাহ মাঠে এবং দুপুর ২টায় নিজ বাড়ি সংলগ্ন মেখল বাদামতল এলাকায় জানাজার সময় নির্ধারণ করেন। পরদিন রোববার একই সময় আবার জানাজার সিদ্ধান্ত নেওয়া হলেও এতে বাধা দেন প্রথম স্ত্রীর ঘরের সন্তানরা।

তাদের দাবি, শরিয়ত ও আইন অনুযায়ী তালাকপ্রাপ্ত হলেও তারা বাবার সম্পত্তির বৈধ উত্তরাধিকারী। অভিযোগ রয়েছে, দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের প্রভাবে সেকান্দর মিয়া প্রথম সংসারের সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করেন। যদিও বঞ্চিত বলে দাবি করা পরিবারটি ঘটনাস্থলের ক্রয়কৃত সম্পত্তির একটি অংশ দখল করে গত তিন বছর ধরে সেমিপাকা ঘরে বসবাস করছে।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সম্পত্তি বঞ্চিত পরিবারের সদস্যরা জানান, আইনের তোয়াক্কা না করেই তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের আরও অভিযোগ, দ্বিতীয় সংসারের এক সন্তানকে দেওয়া জমি দেখিয়ে অন্য একজন ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ গ্রহণ করেছেন।

এলাকাবাসী মানবিক দিক বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী স্ট্যাম্পের মাধ্যমে সম্পত্তি বণ্টনের আশ্বাস দিয়ে আগে দাফনের অনুরোধ জানালেও কোনো পক্ষই ছাড় দিতে রাজি হয়নি। এক পক্ষের দাবি ছিল প্রাপ্য নিশ্চিত না হলে দাফন নয় অন্য পক্ষের বক্তব্য আগে দাফন, পরে আলোচনা।

অবশেষে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে সমাধান আসে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে মাগরিবের নামাজের পর জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...