বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চট্টগ্রামে মনোনয়ন নিলেন বিএনপির আসলাম, বক্কর, সামসুল, শাকিলা, ফজলুল হকসহ ১৬ জন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দশম দিনে রোববার ২১ ডিসেম্বর চট্টগ্রামের ১৬ সংসদীয় আসন থেকে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও স্বতন্ত্রসহ ১৬ জন প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এরমধ্যে বিএনপি ৮জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন এবং স্বতন্ত্র ৫জন।

এ নিয়ে তফসিল ঘোষণার পর থেকে চট্টগ্রামের ১৬ আসনে বিএনপি-জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্রসহ মিলে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ৪৭ জন প্রার্থী।
আজ রোববার চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) মোঃ হেদায়েত উল্যাহ্ জানান, আজকে রোববার রিটার্নিং অফিসারের কার্যালয় ও সহকারী রিটার্নিং অফিসারের অফিস থেকে মোট ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-৪ সীতাকু- আসন থেকে মনোনয়ন নিয়েছেন বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী। এদিকে চট্টগ্রাম-৫ হাটহাজারী আসন থেকে বিএনপির দুই প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই দুই প্রার্থী হলেন-বিএনপির এস এম ফজলুল হক ও বিএনপির শাকিলা ফারজানা।

এদিকে চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসন থেকেও বিএনপির দুই প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই দুই প্রার্থী হলেন-বিএনপির মো. আবুল হাশেম বক্কর, এবং বিএনপির মোহাম্মদ সামছুল আলম।

এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আজ রোববার ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানান চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

চট্টগ্রাম-১ মীরসরাই আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত নুরুল আমিন। চট্টগ্রাম-১ মীরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন শেখ জুলফিকার বুলবুল চৌধুরী।
এদিকে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন গোলাম নওশের আলী।
চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন মোহাম্মদ এম আর ভূইয়া।
চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে মনোনয়ন নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল্লাহ আল হারুন।

এদিকে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আস থেকে মনোনয়ন নিয়েছেন বিএনপির দুই প্রার্থী জাকের হোসেন ও শফিকুল ইসলাম রাহী।
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আবদুল হামিদ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মৌলানা মো. সোলাইমান এবং স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ মনোনয়ন ফরম নিয়েছেন।
এদিকে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন মোহাম্মদ লেয়াকত আলী।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, আজকে রোববার চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই পর্যন্ত চট্টগ্রামের ১৬ সংসদীয় আসন থেকে ৪৭ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখনও মনোনয়ন ফরম বিতরণ চলছে। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেওয়ার সুযোগ রয়েছে প্রার্থীদের জন্য।

ত্রয়োদাশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি।
কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। নির্বাচনে ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি মৌসুমেই নগরীকে ৭০ থেকে ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে কাজ করছে সেবা সংস্থাগুলো।বুধবার ১৩ মে...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর দৌড়ে ব্যস্ত। কিন্তু আমরা কি ভাবছি—আমার সন্তানটি প্রকৃত মানুষ হয়ে উঠছে কি না? আমাদের সন্তানরা...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী উপজেলায় দ্রতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এছাড়া উদ্বোধনের সময় শুরু না হলেও অল্প কিছুদিনের...