শনিবার, ৮ আগস্ট ২০২৬

(চন্দনাইশ-সাতকানিয়া আংশিক)

চট্টগ্রাম-১৪ : মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা করলেও চট্টগ্রাম-১৪ আসনে এখনও পর্যন্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করেনি বিএনপি’র মনোনয়ন বোর্ড। ফলে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের মত এ আসনে  বিএনপি’র মনোনয়ন পত্র সংগ্রহ করলেন বিএনপি নেতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী (সিআইপি)।

সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক রেমিট্যান্স প্রবাহে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সিআইপি নির্বাচিত হন ।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে চন্দনাইশ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাহী।

এ সময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি ও সাহিত্যিক মোহাম্মদ নাছির উদ্দীন, দোহাজারী পৌরসভা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি কাজী ক্বারী মাওলানা মোজাহেরুল কাদের, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা সাংবাদিক খালেদ রায়হানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ দিন ধরে বিএনপি’র রাজনীতির সাথে আছি। নিজেকে উজার করে দলীয় নেতা-কর্মীদের আগলে রেখে সুখে-দু:খে পাশাপাশি ছিলাম, এখনও চলছি জিয়ার আদর্শ ধারণ করে। বিচ্যুত হইনি, ধানের শীষ প্রতীক থেকে। আমাকে যদি দল মনোনয়ন দেয় তাহলে দলীয় নেতা-কর্মীর পাশাপাশি অতীতের ন্যায় সাধারণ মানুষকে সাথে নিয়ে বাকি জীবন শেষ করতে চাই।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...