বুধবার, ৫ আগস্ট ২০২৬

কক্সবাজারে খাল থেকে হোটেল কর্মচারীর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ও চৌফলদন্ডী সেতুর মোহনায় পল্লনখালী খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ কালু (৪২)। তিনি ঈদগাঁওয়ের ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী ডুলা ফকির রাস্তার মাথা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে স্থানীয়রা খালে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করেন নিহতের বড় ভাই সাহাব উদ্দিন। নিহত কালু কক্সবাজারের লালদীঘির পাড় এলাকার একটি আবাসিক হোটেলে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

এই বিষয়ে খুরুশকুল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জানে আলম জানান, বৃহস্পতিবার ভোরে জোয়ারের সময় পল্লনখালী খালে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সে সময় নিহতের পরনে ছিল লাল-কালো রঙের হুডি এবং কালো প্যান্ট।

নিহতের স্ত্রী শাহানা আকতার জানান, বুধবার সকাল ১১টায় কালুর সাথে তার শেষবার কথা হয়েছিল। তখন সবকিছু স্বাভাবিক ছিল। চাকরির কারণে তিনি সাধারণত শহরেই থাকতেন। কিন্তু হঠাৎ কেন বা কিভাবে তিনি খুরুশকুল এলাকায় গেলেন এবং তার মৃত্যু হলো, তা নিয়ে পরিবারটি অন্ধকারে রয়েছে।

শাহানা বলেন, গতকাল সকালে কথা হলো- আর আজ সকালে শুনলাম তার লাশ খালে ভাসছে। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছি না।

তবে কালু কোন হোটেলে চাকরি করতেন, সেই হোটেলের নাম তাৎক্ষণিকভাবে জানাতে চাননি তিনি। নিহতের ভাই সাহাব উদ্দিন জানান, তার ভাইয়ের কোনো শত্রু ছিল বলে তাদের জানা নেই।

তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই সঞ্জীব কুমার পাল জানান, প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।

কক্সবাজার সদর থানার ওসি ছমিউদ্দিন জানান, এখনও কোন ঘটনার সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। নিহতের পরিবার থেকে মামলার প্রক্রয়াধীন রয়েছে। এছাড়া তদন্ত না করে আপাতত কিছু বলা যাচ্ছে না।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...