চট্টগ্রাম নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতুর রাজাখালী এলাকায় বস্তি এবং একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজাখালী খালের বেড়িবাঁধ এলাকায় রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের রাজাখালী ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার সাইফুল ইসালাম
বলেন, রাত সাড়ে ১০টায় রাজাখালী রাজবাড়ি কমিউনিটি সেন্টারের পেছনে একটি ঝুটের গুদাম এবং বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
