বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি ‘ওয়ানপ্লাস’ ১২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরীর সদরঘাটের কদমতলী এলাকায় অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাব-৭। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানার পাশাপাশি বিপুল পরিমাণ অনুমোদনবিহীন বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র‌্যাব-৭ চট্টগ্রামের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ‘৫ ডিসেম্বর কদমতলী এলাকায় ‘ওয়ানপ্লাস’ নামে একটি কোম্পানিতে এই অভিযান পরিচালনা করে। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রতিনিধি ফিল্ড অফিসার প্রকৌশলী মো. হাফিজুর রহমানের নেতৃত্বে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল সহযোগিতা করে।
প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন ও বাজারজাত করছিল।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অভিযান চলাকালে প্রতিষ্ঠানটিতে অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয় এবং এসব পণ্য জব্দ করা হয়। জনস্বার্থে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ পণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত বৈদ্যুতিক সরঞ্জাম বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর দৌড়ে ব্যস্ত। কিন্তু আমরা কি ভাবছি—আমার সন্তানটি প্রকৃত মানুষ হয়ে উঠছে কি না? আমাদের সন্তানরা...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী উপজেলায় দ্রতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এছাড়া উদ্বোধনের সময় শুরু না হলেও অল্প কিছুদিনের...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...