বুধবার, ৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে মনোনয়ন ফরম নিলেন বিএনপির এরশাদ উল্লাহসহ দুইজন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংদীয় আসনের মধ্যে আজ সোমবার (১৫ ডিসেম্বর) রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিএনপির প্রার্থী মো. এরশাদ উল্লাহ এবং মোহাম্মদ আরমান নামে  এক স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁও আসন থেকে বিএনপির প্রার্থী মো. এরশাদ উল্লাহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার এই আসনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন-এর কার্যালয় থেকে বিএনপির প্রার্থী মো. এরশাদ উল্লাহ’র পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয় বলে জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) মোঃ হেদায়েত উল্যাহ্। তিনি জানান, আজকে শুধুমাত্র একজনই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম-১০ ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর ও খুলশী আসন থেকে মোহাম্মদ আরমান নামে এক স্বতন্ত্র প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম-১০ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও ডবলমুরিং থানা নির্বাচন অফিসার তানিয়া আক্তার জানান, চট্টগ্রাম-১০ আসন থেকে আজকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ আরমান নামে একজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের ঠিকানায় দেখা গেছে, মোহাম্মদ আরমান উত্তর হালিশহর গলিচিপা পাড়ার আশরাফ আলী বাড়ির আরশাদ আলীর পুত্র।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...