শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চন্দনাইশে শিশুসাহিত্যিক এমরান চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

শিশুতোষ সাময়িকী “আলোর পাতা” সম্পাদক, শিশুসাহিত্যিক কবি এমরান চৌধুরীর স্মরণ সভা গত ৮ ডিসেম্বর সোমবার সকালে চন্দনাইশে অনুষ্ঠিত হয়।

চন্দনাইশের পূর্ব কেশুয়া হযরত হোসেন শাহ (রহ.) মাদরাসার আয়োজনে এই দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মাসিক তরজুমানের নির্বাহী সম্পাদক, টিআইসির পরিচালক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রাক্তন অধ্যাপক, চট্টগ্রাম চেম্বারের প্রাক্তন সচিব ও সিইও কবি এবং নাট্যকার মো. ওসমান গনি চৌধুরী (অভীক ওসমান)। প্রধান আলোচক ছিলেন বরকল আবদুল হাই- আনোয়ারা বেগম স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর সেনবাগ সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ড. শিব প্রসাদ শুর ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল।

সভাপতিত্ব করেন পটিয়ার ভাটিখাইন মির্জা আলী- লেদু শাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মাবুদ ইসলামাবাদী। সঞ্চালনা করেন মাদরাসা সুপার মোছাম্মৎ জান্নাতুল ফেরদৌস।

বক্তব্য রাখেন হাফেজ মাওলানা হাফেজ মুহাম্মদ রেজাউল করিম, জান্নাতুল ফেরদৌস আলিফা, নাছরিন আক্তার, মাওলানা মুহাম্মদ রিদোয়ান, মাহফুজুল করিম, শরীফুল ইসলাম, নূর মোহাম্মদ, জোহরা বেগম, কুসুম আকতার প্রমুখ। এছাড়াও স্থানীয় লেখক, শিক্ষক ও পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও শিশুসাহিত্যিক এমরান চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে মাদরাসায় খতমে কোরআন, খতমে খাজেগান, মিলাদ ও দোয়া মাহফিলও সম্পন্ন হয়।

বক্তারা বলেন- শিশুসাহিত্যিক হিসেবে পরিচিত হলেও তিনি বহুমাত্রিক লেখক ছিলেন। ধর্ম, জীবনী, গবেষণা, ছড়া, কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক, রম্য রচনা, ভ্রমণ কাহিনী প্রায় সবক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রেখেছেন। দীর্ঘ চার দশকের বেশী সময় সাহিত্য চর্চা করেছেন। সরকারি চাকুরীজীবি হয়েও লেখালেখিকে প্রাধান্য দিয়েছেন। তিনি সম্পদের লোভ না করে সমাজ পরিবর্তন ও উন্নয়নে নিজের মেধা বিনিয়োগ করেছেন। তিনি চন্দনাইশ তথা কেশুয়াকে সাহিত্য চর্চার মাধ্যমে ব্যাপক পরিচিত করেছেন।

এছাড়াও এমরান চৌধুরীর মাগফেরাত কামনা করে মাদরাসায় খতমে কোরআন, খতমে খাজেগান, মিলাদ ও দোয়া মাহফিলও সম্পন্ন হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...