শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

এডভোকেট উত্তম কুমার দত্ত সভাপতি ও সজল কান্তি দাশ সা. সম্পাদক

শিশুদের পাঠশালার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

মেধাবিকাশ ও শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ঐতিহ্যবাহী সংগঠন “শিশুদের পাঠশালা”র কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা গত ৭ ডিসেম্বর শিশুদের পাঠশালা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শিশুদের পাঠশালার পরিচালক শুকলাল দাশের সভাপতিত্বে এবং শিশুদের পাঠশালার উপ-পরিচালক মিন্টু কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আইন ও অধিকার সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট রোটারিয়ান উত্তম কুমার দত্ত, শিশুদের পাঠশালার ভাইস চেয়ারম্যান ড. শিব প্রসাদ শুর, শিশুদের পাঠশালার ভাইস চেয়ারম্যান এডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত, শিশুদের পাঠশালার উপ-পরিচালক শিক্ষক কাঞ্চন মহাজন, শিশুদের পাঠশালার সদস্য এডভোকেট মানিক কান্তি সেন, শিশুদের পাঠশালার উপ-পরিচালক অলক রায়, শিশুদের পাঠশালার উপ-পরিচালক সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, শিশুদের পাঠশালার উপ-পরিচালক অভিজিত রায় পুলক, শিশুদের পাঠশালার যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ এম কাউসার, শিশুদের পাঠশালার উপ-পরিচালক সুরঞ্জিত শীল, শিশুদের পাঠশালার সাংস্কৃতিক উপ কমিটির সদস্য সচিব রাজীব মজুমদার খোকন, শিশুদের পাঠশালার উপ কমিটির সদস্য সচিব আমীর হোসেন, এস এম জাহাঙ্গীর আলম, শিশুদের পাঠশালার দপ্তর উপ কমিটির সদস্য সচিব নোভেল সিকদার তাপস।

সভায় ভিডিও কন্সফারেন্সে যুক্ত হয়ে শিশুদের পাঠশালার সার্বিক কর্মকান্ডের উপর বক্তব্য রাখেন শিশুদের পাঠশালার সাধারণ সম্পাদক সজল কান্তি দাশ।
সভায় বক্তারা শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চা ও মেধাবিকাশ কেন্দ্র “শিশুদের পাঠশালা” আগামীর কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় শিশুদের পাঠাশালার নামে একটি ওয়েবসাইট তৈরি, বার্ষিক কর্মপরিকল্পনা, ডকুমেন্টারি তৈরি, গবেষণা কেন্দ্র স্থাপন, শিশুদের মানবিক বিকাশে প্রেরণাদায়ক প্রতিযোগিতা আয়োজন, সুবর্ণ জয়ন্তী উদযাপন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

সভার দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে এডভোকেট উত্তম কুমার দত্তকে সভাপতি ও সজল কান্তি দাশকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বৎসরের (২০২৬-২০২৭ কার্যবর্ষের) জন্য শিশুদের পাঠাশালার কার্যকরী কমিটি গঠন করা হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...